কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী জাহাঙ্গীর শেখ
নিজস্ব সংবাদদাতা :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বর্তমান ইউপি সদস্য জাহাঙ্গীর আলম শেখ আবারও মেম্বার পদে প্রার্থী হয়েছেন। তিনি আকানিয়া গ্রামের শেখ বাড়ির বাসিন্দা।
জাহাঙ্গীর আলম শেখ জানান, ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে নানা প্রতিকূলতার মধ্যেও তিনি এলাকার উন্নয়ন ও জনসেবায় কাজ করেছেন। তার সময়ে আকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান গেট, পাঠান বাড়ির রাস্তা, আকানিয়া বড় ফকির বাড়ির আরসিসি রাস্তা, রাজাপুর থেকে খালের পাড় দিয়ে দক্ষিণে কাশেমের বাড়ি পর্যন্ত রাস্তা এবং শেখ বাড়ির রাস্তা সংস্কার করা হয়েছে।
তিনি আরও জানান, অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিনা পয়সায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড করে দিয়েছেন। এছাড়া এলাকার সুবিধাবঞ্চিত ১৬০ জন মানুষের জন্য বিনামূল্যে টিসিবির কার্ড করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন।
জাহাঙ্গীর শেখ বলেন, “মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিকভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমার লক্ষ্য হলো ৩নং ওয়ার্ডকে মাদক ও ইভটিজিংমুক্ত একটি সুন্দর সমাজ হিসেবে গড়ে তোলা।”
তিনি বলেন, বিগত দিনের উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডের মূল্যায়ন করে এলাকার জনগণ তাকে আবারও মেম্বার নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদী।
তিনি আরও বলেন, “আমার এলাকার যেসব কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে, সেগুলো সমাপ্ত করার জন্য আবারও জনগণের রায় প্রত্যাশা করছি। জনগণ আমাকে পুনরায় নির্বাচিত করলে আগের মতোই এলাকার উন্নয়ন ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখব।”
Leave a Reply