কচুয়ায় ভ্রাম্যমান আদালতে ৮ ব্যবসায়ীকে ৩৬ হাজার টাকা জরিমানা
নিজস্ব সংবাদদাতা :
কচুয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সার ও কীটনাশক ব্যবসায়ীসহ ৮ জন ব্যবসায়ীকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কচুয়া বাজারে অভিযান পরিচালনা করেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু নাছির।
অভিযান সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত ও বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সার ও কীটনাশক ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক বিস্কুট ব্যবসায়ী এবং সড়ক পরিবহন আইনে দুই ফল ব্যবসায়ীর বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়।
অভিযানে কচুয়া বাজারের সার ও কিটনাশক ব্যবসায়ী আমিনুল ইসলামকে ৫ হাজার, সার ও কিটনাশক ব্যবসায়ী ইমান আলীকে ৫ হাজার টাকা, ফরহাদ হোসেনকে ৫ হাজার টাকা, শামীম শিকদারকে ৩ হাজার টাকা,নজরুল ইসলামকে ৩ হাজার টাকা, বিস্কুট ব্যবসায়ী জাহিদকে ৫ হাজার,ও ফল ব্যবসায়ী মাসুদকে ৫ হাজার এবং বারাকাত হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈকত দাস, কচুয়া থানার এএসআই মোর্শেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে বাজারে ব্যবসায়ীদের আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply