1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম

কচুয়ায় এসএসসিতে পাশের হার ৫৬%,দাখিলে৬০.৭৯%

  • আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে
ছবি : কচুয়ায় এসএসসিতে ফলাফলের শীর্ষে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়

কচুয়ায় এসএসসিতে পাশের হার ৫৬%,দাখিলে৬০.৭৯%
নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কচুয়ায় এসএসসিতে পাশের হার ৫৬%,দাখিলে ৬৫% ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনালে ৬০.৭৯%।চলতি বছর উপজেলার ৪০টি বিদ্যালয়ের ২৯৪৭ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৮১জন জিপিএ- ৫ সহ কৃতকার্য হয় ১৬৫৮ জন। পাশের হার ৫৬.২৬%।
কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ১২৪জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২১জন জিপিএ ৫ সহ কৃতকার্য হয় ১০৪ জন। পাশের হার৮৩.৮৭%। এ প্রতিষ্ঠান সর্বাধিক জিপিএ ৫ ও ফলাফলের দিক থেকে উপজেলার সবার শীর্ষে রয়েছে। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুন্সি মো: বাছির উদ্দিন জানান, মাননীয় শিক্ষামন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলন এমপি মহোদয়ের নির্দেশনা ও নকল প্রতিরোধ শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী করেছে। আমাদের সাফল্যের পেছনে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সকলেরই প্রচেষ্টা রয়েছে।
চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের ৬৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৫ জন জিপিএ-৫ সহ কৃতকার্য হয় ৪৮ জন। পাশের হার ৭৩%।প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ মোশারেফ হোসেন চৌধুরী বলেন, আমরা সম্মিলিতভাবে ভালো ফলাফল করার জন্য বছরের প্রথম থেকেই পাঠ পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের পরিচালনা পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার তিনি শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন।
দাখিল পরীক্ষায় ৩৭ টি মাদ্রাসার ১৪৪৯জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২০জন জিপিএ ৫সহ কৃতকার্য হয় ৯৪০ জন। ডুমুরিয়া গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসার ৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪জন জিপিএ ৫সহ কৃতকার্য হয় ৩১ জন। এ প্রতিষ্ঠানটি ফলাফলের দিক থেকে মাদ্রাসার মধ্যে উপজেলার সবার শীর্ষে রয়েছে। মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা হাশেম শাহ মিয়াজী বলেন মাদ্রাাসার গভর্নিং বডির সভাপতি উপজেলা শিক্ষা সমন্বয়ক অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার ভালো ফলাফল করার জন্য নির্দেশনা ও সবাইকে উৎসাহিত করেছেন।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৪ প্রতিষ্ঠান থেকে ২২৭জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৫জন জিপিএ ৫সহ কৃতকার্য হয় ১৩৮ জন। পাশের হার ৬১%। পনেরোটি বিদ্যালয়ের কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। অপরদিকে পাথর উচ্চ বিদ্যালয়ের ২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে মাত্র দুইজন। পাশের হার মাত্র ৯%। দোঘর ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসার ১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয় মাত্র ৫ জন। পাশের হার ২৬%।
সার্বিকভাবে শিক্ষার গুণগত মান উন্নয়নে সফলতা, নকল প্রতিরোধ করে পরীক্ষার্থীগণকে পাঠমুখী করার জন্য শিক্ষামন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলন এমপি মহোদয়কে ধন্যবাদ জানিয়েছেন।

ছবি : কচুয়ায় এসএসসিতে ফলাফলের শীর্ষে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়


ছবি : এসএসসিতে ফলাফলের শীর্ষে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার