1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় সাচারে লাখো ভক্তের সমাগমে ভারতীয় উপমহাদেশের বৃহত্তম রথ যাত্রা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সবার শীর্ষে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষামন্ত্রী একক সিদ্ধান্তে পরীক্ষা বন্ধ করতে পারে না : নাজমুন নাহার বেবী কচুয়ায় সড়কের পাশের গাছ কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ কুমিল্লাস্থ কচুয়া সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কচুয়ায় আল রাজ্জাক চাইনিজ ও কমিউনিটি সেন্টারের উদ্বোধন চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা কচুয়ার আল ফাতেহা দারুল ইসলাম মাদ্রাসায় ছাত্র অভিভাবক সমাবেশ কচুয়ায় সিএনজি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কচুয়ায় নিশ্চিন্তপুর মাদ্রাসা কেন্দ্র দায়িত্ব অবহলায় দুই শিক্ষক বহিষ্কার
শিরোনাম

সবাইকে কাঁদিয়ে কচুয়ার শিক্ষানুরাগী হুমায়ুন কবির মিয়ার চির বিদায়

  • আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে
শিক্ষানুরাগী হুমায়ুন কবির মিয়ার জানাযায় বক্তব্য রাখছেন এনবিআরের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন

সবাইকে কাঁদিয়ে কচুয়ার শিক্ষানুরাগী হুমায়ুন কবির মিয়ার চির বিদায়
আশরাফুল :
কচুয়ার ড.মনসুর উদ্দিন মহিলা কলেজের গভনিং বডির সদস্য, এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব মো.গোলাম হোসেনের বড় ভাই বিশিষ্ট শিক্ষানুরাগী হুমায়ুন কবির মিয়া’র (৭সবাইকে৫) জানাযা সম্পন্ন হয়েছে।তিনি শনিবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লািহি… রাজিউন)।মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সবাইকে কাঁদিয়ে চির বিদায় নিলেন কচুয়ার শিক্ষানুরাগী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব হুমায়ুন কবির মিয়া। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম বিরাজ করছে।
রবিবার ৩১ মে রিবার বাদ জোহর হাশিমপুরে অবস্থিত ড.মনসুর উদ্দীন মহিলা কলেজ মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়।মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সবার নিকট দোয়া চেয়ে বক্তব্য রাখেন মরহুমের বড় ভাই জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব মো.গোলাম হোসেন। তিনি বলেন আমার ভাই হুমায়ুন মিয়ার গুনাবলীর কারনে হাসিমপুরে ড. মনসুর উদ্দিন মহিলা কলেজ, হাসপাতাল , মসজিদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এ রকম পিতৃতুল্য বড় ভাই দ্বিতীয়টি আর পাওয়া যাবে না। আল্লাহ উনাকে বেহেস্ত নসিব করুন।
এসময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরফুদ্দিন মিয়া,কলেজের অধ্যক্ষ শহীদুল্লাহ,উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শারফিন হোসাইন, ইউপি চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল, আলমগীর হোসেন, সাবেক চেয়ারম্যান কবির হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নয়ন,মরহুমের আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ীসহ হাজারো জনতা জানাজায় অংশগ্রহণ করেন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন হাসিমপুর মিয়া বাড়ি জামে মসজিদের খতিব আলী আহমদ আব্দুল্লাহ আল মামুন। জানাজার নামাজে ইমামতি করেন হাশিমপুর মিয়া বাড়ি মসজিদের সাবেক খতিব মাওলানা আলী আজগর।
জানাজা শেষ হাশিমপুর মিয়া বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। এখানেই চির নিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট শিক্ষানুরাগী হুমায়ুন কবির মিয়া।
শিক্ষানুরাগী হুমায়ুন কবির মিয়ার জানাযায় বক্তব্য রাখছেন এনবিআরের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন[/caption

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার