1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় সড়কের পাশের গাছ কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ কুমিল্লাস্থ কচুয়া সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কচুয়ায় আল রাজ্জাক চাইনিজ ও কমিউনিটি সেন্টারের উদ্বোধন চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা কচুয়ার আল ফাতেহা দারুল ইসলাম মাদ্রাসায় ছাত্র অভিভাবক সমাবেশ কচুয়ায় সিএনজি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কচুয়ায় নিশ্চিন্তপুর মাদ্রাসা কেন্দ্র দায়িত্ব অবহলায় দুই শিক্ষক বহিষ্কার অভ্যুত্থান শুধু সরকার পরিবর্তন নয়; বরং বৈষম্য, কর্তৃত্ববাদ ও ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম ছিল : খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগরী কচুয়ায় এইচ এস সি ও সমমানে ২হাজার ৭০জন পরীক্ষার্থী কচুয়ায় দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের সমাপ্তি
শিরোনাম

কচুয়ায় সড়কের পাশের গাছ কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ

  • আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে
ছবি : কচুয়ায় সড়কের পাশে গাছ কাটার একাংশ

কচুয়া সড়কের পাশের গাছ কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ
নিজস্ব প্রতিনিধি :
কচুয়া বিশ্বরোড আঞ্চলিক সড়কের পাশের তাল গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতের আঁধারে বৃহদাকার তালগাছ কেটে ফেলা হয়। তালগাছ কাটাকে কেন্দ্র করে এই এলাকায় বসবাসকারী স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে । এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে সোমবার ওই এলাকার বাসিন্দা জনৈক আব্দুল্লাহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বন কর্মকর্তার নিকট আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেছে। আবেদনে উল্লেখ করা হয় কচুয়া – সাচার সড়কের সুলতানা ফিলিং স্টেশনের পূর্ব পাশে আবুল হাশেম ও শহীদুল্লাহর দোকানের পাশে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা বৃহদাকার একটি তালগাছ কেটে ফেলা হয়েছে।
তালগাছটি আমাদের পরিবেশ জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।তালগাছ বজ্রপাত নিরোধ করে ও রাস্তার পাশে মাঝে মাঝে সড়ক দুর্ঘটনায় দেয়াল হিসেবে কাজ করে । গাছ কাটার বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুূদুল হাসান রাসেল জানান, গাছ সড়ক ও জনপদ বিভাগের।
তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা বন কর্মকর্তার কার্যালয়ের সূত্রে জানা গেছে, পৌরসভার কুটিয়া লক্ষীপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে ফল ব্যবসায়ী জসিম উদ্দিন গাছ কাটার বিষয়ে ১.৭.২৬ ইং তারিখে লিখিতভাবে আবেদন করেছে কিন্তু কোন অনুমোদন দেয়া হয়নি। গাছটি সড়ক ও জনপদ বিভাগের।
সড়ক ও জনপদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপসহকারি প্রকৌশলী মো: আবু হানিফ জানান কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গাছ কাটা যাবেনা। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযুক্ত জসিম উদ্দিন জানান, গাছ কাটার জন্য আমি আবেদন করেছি।

ছবি : কচুয়ায় সড়কের পাশে গাছ কাটার একাংশ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার