1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ার দারাশাহী তুলপাইয়ে ৩শত বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী হযরত দারাশাহ (রহ.) মসজিদ ও মাজার কচুয়ার চৌমুহনী ডি এস আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের সংকট কচুয়ার দক্ষিন ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক কাজী জাকির হোসেন কচুয়া বিশ্বরোডে মাদক বিরোধী সমাবেশ ইউনিয়ন পরিষদ নির্বাচন ২১ জানুয়ারী কচুয়া ৪৭০পিস ইয়াবাসহ মহিলা মাদক ব্যবসায়ী পারুল গ্রেপ্তার চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ কচুয়ার ৩৭ টি মাদ্রাসায় একযোগে দাখিলে টেস্ট পরীক্ষা শুরু কচুয়ার চাঁদপুর এম. এ.খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ
শিরোনাম

কচুয়ায় গ্রাম পুলিশের শাস্তির দাবীতে প্রতিবাদ সভা

  • আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৩৬ বার পড়া হয়েছে
ছবি: কচুয়ায় গ্রাম পুলিশের শাস্তির দাবীতে প্রতিবাদ সভায় উপস্থিতির একাংশ।

বৃদ্ধের মৃত্যু নিয়ে হয়রানির অভিযোগে
কচুয়ায় গ্রাম পুলিশের শাস্তির দাবীতে প্রতিবাদ সভা
বিশেষ প্রতিনিধি ॥
কচুয়ার খিলমেহের গ্রামের রঞ্জন আলী মাষ্টারের বাড়িতে ছিকু মিয়া নামের ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু নিয়ে গ্রাম পুলিশ সুরুজ মিয়া কর্তৃক নিহতের পরিবারকে হয়রানির অভিযোগে প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। ১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে উপজেলার খিলমেহের গ্রামে স্থানীয় গ্রামবাসীর আয়োজনে ছিকু মিয়ার স্বাভাবিক মৃত্যু হয়েছে দাবী করে প্রতিবাদ সভায় গ্রাম পুলিশ সুরুজ মিয়ার শাস্তির দাবীতে এ প্রতিবাদ সভায় নিহতের ছোট ভাই মো. নাসির উদ্দিন বলেন, গত ১৫ ফেব্রুয়ারি শনিবার বিকেলে তার বড় ভাই ছিকু মিয়া নিজ গৃহে বাথরুমে পড়ে গিয়ে সঙ্গাহীন হয়ে যায়। এসময় তাকে উদ্ধার করে পরিবারের লোকজন প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরবর্তীতে ঢাকার পিলখানার বিজিবি হাসপাতালে ভর্তি করলে সেখানেই রাতে তার মৃত্যু হয়। পরে পুলিশি সুরতাহাল রিপোর্ট তৈরি শেষে নিহতের লাশ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। পরদিন দুপুরে নিহতের লাশ দাফনের জন্য মাইকিংসহ দাফনের জন্য প্রস্তুতি নেয় নিহতের পরিবার। এসময় সেঙ্গুয়া গ্রামের স্থানীয় গ্রাম পুলিশ সুরুজ মিয়া এসে নিহতের পরিবারের কাছে পুলিশ প্রশাসনের মাধ্যমে লাশ দাফন করতে হবে বলে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবী করে। এ নিয়ে নিহতের পরিবার ও স্থানীয়দের সাথে গ্রাম পুলিশ এর হাতাহাতি ও তর্ক বিতর্ক হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে ওইদিন চাঁদপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেটের কাছে বিনা ময়না তদন্তে আবেদন করে অনুমতি এনে খিলমেহের গ্রামের পারিবারিক কবরস্থানে নিহতের লাশ দাফন করে।
পরবর্তীতে গ্রাম পুলিশ সুরুজ মিয়া কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে খিলমেহের গ্রামের কয়েকজনকে বিবাদী করে তাকে মারধরের অভিযোগ এনে নিহতের জামাতা আরিফসহ কয়েকজনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করে। তবে আরিফ গ্রাম পুলিশকে মারধর করেনি বলে জানান এলাকাবাসী। এছাড়া সুরুজ মিয়ার কারনে লাশ দাফনে বিলম্ব হয়েছে ও মিথ্যা অভিযোগের কারনে হয়রানির শিকার হতে হয়েছে, এমনি অভিযোগে সুরুজ মিয়ার বিচার চেয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে এলাকাবাসী।
প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন, নিহতের পুত্র শরীফুল ইসলাম, ভায়রা ভাই লোকমান হোসেন, স্থানীয় অধিবাসী রবিউল ইসলাস, সমাজসেবক আব্দুর রাজ্জাক ও দেলোয়ার হোসেন সহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার