1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ার দারাশাহী তুলপাইয়ে ৩শত বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী হযরত দারাশাহ (রহ.) মসজিদ ও মাজার কচুয়ার চৌমুহনী ডি এস আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের সংকট কচুয়ার দক্ষিন ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক কাজী জাকির হোসেন কচুয়া বিশ্বরোডে মাদক বিরোধী সমাবেশ ইউনিয়ন পরিষদ নির্বাচন ২১ জানুয়ারী কচুয়া ৪৭০পিস ইয়াবাসহ মহিলা মাদক ব্যবসায়ী পারুল গ্রেপ্তার চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ কচুয়ার ৩৭ টি মাদ্রাসায় একযোগে দাখিলে টেস্ট পরীক্ষা শুরু কচুয়ার চাঁদপুর এম. এ.খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ
শিরোনাম

কচুয়ায় সাবেক স্বরাস্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর,ড.সেলিম মাহমুদসহ ৫৮৯ জনের নামে মামলা

  • আপডেট : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৯৯৭ বার পড়া হয়েছে

বিএনপির ইফতার অনুষ্ঠানে ভাংচুর ও চাঁদাদাবীর ঘটনায়
কচুয়ায় সাবেক স্বরাস্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর,ড.সেলিম মাহমুদসহ ৫৮৯ জনের নামে মামলা
স্টাফ রিপোর্টার ॥
আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির ইফতার ও দোয়া অনুষ্ঠানে ভাংচুর ও চাঁদা দাবীর ঘটনায় ৫শত ৮৯ জনের নামে কচুয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। ২৬ আগষ্ট সোমবার রাতে উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে মতিউর রহমান বাদী হয়ে সাবেক স্বরাস্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর,সাবেক এমপি ড.সেলিম মাহমুদ,সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম ,মেয়র নাজমুল আলম স্বপনসহ ৮৯জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত ৫শত জনকে বিবাদী করে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৬/১২৭।এজহার মর্মে জানা গেছে ,২০২২ সালের ২৫এপ্রিল কচুয়া সদর দক্ষিন ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.আনম এহসানুল হক মিলন ও তাঁর স্ত্রী কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী ইফতার ও দোয়া অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। বিকাল সাড়ে ৫টার সময় আওয়ামী লীগের ৪০/৫০ জন যুবক ড.আনম এহসানুল হক মিলনের গাড়ি ও অনুষ্ঠানের প্যান্ডেল ভাংচুর করে এবং ২০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। এ সময় অতর্কিত এলোপাথারী মারধর করে এবং আসামীগন অস্ত্র,পিস্তল,রিভলবার ও শর্র্টগান দিয়ে এলোপাথারী আক্রমন করে ২৭জনকে জখম করে।আহতরা গৌরিপুর, মতলব ও হাজীগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহন করে। ঘটনারপর কচুয়া থানায় মামলা বা জিডি করতে গেলে মামলা নেওয়া হয়নি। ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বর্তমান আওয়ামী লীগ সরকারের পতনের পর ন্যায় বিচার পাওয়ার আশায় মামলা দায়ের করেন বলে এজহারে উল্লেখ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার