1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিক্ষামন্ত্রী একক সিদ্ধান্তে পরীক্ষা বন্ধ করতে পারে না : নাজমুন নাহার বেবী কচুয়ায় সড়কের পাশের গাছ কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ কুমিল্লাস্থ কচুয়া সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কচুয়ায় আল রাজ্জাক চাইনিজ ও কমিউনিটি সেন্টারের উদ্বোধন চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা কচুয়ার আল ফাতেহা দারুল ইসলাম মাদ্রাসায় ছাত্র অভিভাবক সমাবেশ কচুয়ায় সিএনজি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কচুয়ায় নিশ্চিন্তপুর মাদ্রাসা কেন্দ্র দায়িত্ব অবহলায় দুই শিক্ষক বহিষ্কার অভ্যুত্থান শুধু সরকার পরিবর্তন নয়; বরং বৈষম্য, কর্তৃত্ববাদ ও ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম ছিল : খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগরী কচুয়ায় এইচ এস সি ও সমমানে ২হাজার ৭০জন পরীক্ষার্থী
শিরোনাম

দীর্ঘ ১০ বছর পর কচুয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন চাঁদপুরে অনুষ্ঠিত। সভাপতি শাহজাহান শিশির

  • আপডেট : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১১৭২ বার পড়া হয়েছে

উৎসব মুখর পরিবেশে দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হলো কচুয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। ১৯ শে ডিসেম্বর সোমবার সকালে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মোঃ শাহজাহান শিশির ২৪১ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়। প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাওটায়ারী ১৫৬, হুমায়ুন কবির ৫৫ ভোট পায়। ৪৮৫ জন কাউন্সিলর মধ্যে ৪৫৩ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করে। সম্মেলন শেষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ ভূঁইয়া ফলাফল ঘোষণা করেন। তছাড়া সোহরাব হোসেন চৌধুরীর সোহাগকে সাধারণ সম্পাদক পদে পুনরায় এবং কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয় । এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ন‌ঈম পাটোয়ারী দুলাল, কচুয়ার কৃতি সন্তান এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মোহাম্মদ গোলাম হোসেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ চাঁদপুর জেলা আওয়ামীলীগ ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদ , ১ নং যুগ্ম সাধারণ সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার