1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ার চৌমুহনী দারুস সুন্নাত আলিম মাদ্রাসায় মিলাদ ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কচুয়ার চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশে মাদক ব্যবসায়ী ও মাদক সেবী কারো সাথেই কোন আপোষ নয় :পুলিশ সুপার মোঃ রবিউল হাসান কচুয়ায় ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার কচুয়ায় আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণ কচুয়ার সাচারে ভ্রাম্যমাণ আদালতে ৫ মিষ্টি ব্যবসাযীর জরিমানা কচুয়ায় প্রয়াত বিএনপির নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা,দোয়া ও মিলাদ কচুয়ায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অকেজো কচুয়া বিশ্বরোড এলাকার ড্রেনেজ ব্যবস্থা! বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ৩২ বছরের গৌরবগাঁথা পেরিয়ে ৩৩ বছরে চাঁদপুর কণ্ঠ
শিরোনাম

চাঁদপুরের কচুয়ায় ক্যান্সার আক্রান্ত মনোয়ারা চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী ও দেশবাসীর সহযোগীতা কামনা

  • আপডেট : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ২০৮৮ বার পড়া হয়েছে
ছবি: ক্যান্সার আক্রান্ত কচুয়ার নাউপুরার মনোয়ারা বেগম।

চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের নাউপুরা গ্রামের মৃত আউয়ালের স্ত্রী অসহায় দরিদ্র মনোয়ারা বেগম ৮ বছর যাবত ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে অসহনীয় যন্ত্রনায় দিনাতিপাত করছে । ২০১৩ সালে মনোয়ারা বেগমের ক্যান্সার ধরা পড়লে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল ও বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হাসপাতাল এন্ড ওয়েলফেয়ার হোমে চিকিৎসা সেবা গ্রহন করেন। চিকিৎসকগন ক্যান্সার নিশ্চিত হওয়ার পর মনোয়ারা বেগমকে কয়েক দফায় কেমো থেরাপী দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। ২০১৯ সালে পুনরায় মনোয়ারা বেগমের অবস্থার অবনতি ঘটলে বাড়ির সম্পত্তি বিক্রি ও এলাকাবাসীর সহযোগীতায় ৮লক্ষ টাকা সংগ্রহ করে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হাসপাতাল এন্ড ওয়েলফেয়ার হোমে থেকে চিকিসাসেবা গ্রহন করেন।
বর্তমানে মনোয়ারা বেগমের বাম গাল ও চোখ ক্যান্সার আক্রান্ত হয়ে সমস্ত শরীরে ক্যান্সার জীবানু ছড়িয়ে পড়েছে। ফলে তার শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ছে এবং প্রতিনিয়ত নাক দিয়ে রক্ত ঝড়ছে। সহায় সম্বলহীন মনোয়ারা বেগমের ১৩ বছরের কন্যা সন্তান আসমা মানষিক প্রতিবন্ধি। ১৮ বছর বয়সী ছেলে রাকিব হার্টের সমস্যার কারনে কাজ করতে পারছেনা।দুটি সন্তান নিয়ে প্রতিদিনের দুবেলা খাবার জোগার করতে হিমশিম খাচ্ছে মনোয়ারা বেগম।থাকার ঘরটিও জরাজীর্ন। একটু খানি বৃষ্টি হলে ঘরের ভিতর পানিতে সয়লাভ হয়ে যায়। বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হাসপাতাল এন্ড ওয়েলফেয়ার হোমের চিকিৎসকগন জানিয়েছেন মনোয়ারা বেগমকের চিকিৎসার জন্য প্রায় ২৫ লক্ষ টাকার প্রয়োজন। টাকার অভাবে মনোয়ারা বেগম মৃত্যু পথযাত্রী । চিকিৎসার ব্যায়ভার গ্রহনের জন্য মনোয়ারা বেগম মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও বিত্তবানদের সহযোগীতা কামনা করেছে। সুস্থ্য হয়ে বেঁচে মনোয়ারা বেগম তার দুটি সন্তান নিয়ে পৃথিবীর আলো দেখে সবাইকে নিয়ে বেঁচে থাকতে চায়। ক্যান্সার আক্রান্ত মনোয়ারা বেগমের চিকিৎসায় কেউ আর্থিক সহযোগীতা করতে চাইলে মনোয়ারা বেগমের পারিবারিক মোবাইল নাম্বার ০১৬৩০৩২৭৭১৬ এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
ওই এলাকার বাসিন্দা মো: খোরশেদ আলম ও মহসিন জানান আমরা এলাকার মানুষ মনোয়ারা বেগমের চিকিৎসার জন্য সকলের সহযোগীতা কামনা কামনা করছি।
ছবি: ক্যান্সার আক্রান্ত কচুয়ার নাউপুরার মনোয়ারা বেগম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার