1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ার কৃতি সন্তান মোহাম্মদ খোরশেদ আলমের পিএইচডি ডিগ্রী অর্জন কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগগত ইউএনও অমিত রায়ের মতবিনিময় সভা অমিত রায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান পে-স্কেল নিয়ে আসছে গেজেট দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জরুরি নির্দেশনা কচুয়ায় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার ছাপাখানা ও প্রকাশনা সংক্রান্ত আইনের সংশোধনের বিষয়ে আমি তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব :শেখ ফরিদ আহমেদ মানিক এমপি কচুয়ায় জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার সুযোগে সেমিনার কচুয়ার নাউপুরায় আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচিতি সভা কচুয়ায় হেযবুত তওহীদের ‘মুখোশ উন্মোচন’ শীর্ষক সেমিনার
শিরোনাম

কচুয়ায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

  • আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে
কচুয়ায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

কচুয়ায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা
২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফলের লক্ষ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে: নাজমুন নাহার বেবী
বিশেষ প্রতিনিধি :
কচুয়া উপজেলায় ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের লক্ষ্যে মতবিনিময়। সভায় দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন এবং ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিনির সভাপতি ও প্রধান শিক্ষকদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (২০ জুন) বিকেলে কচুয়া শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনেসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবি।
তিনি বলেন, “২০২৭ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত করতে এখন থেকেই পরিকল্পিতভাবে কাজ শুরু করতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং ও গভর্নিং বডির সভাপতি এবং প্রধান শিক্ষককে শিক্ষার্থীদের সুশিক্ষা ও ভালো ফলাফলের জন্য কার্যকর ভূমিকা পালন করতে হবে। তাদের যথাযথ প্রস্তুতি ও দিকনির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে।”

পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল হকের সভাপতিত্বে এবং সাচার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ নওশের আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ খাইরুল আবদিন স্বপন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শিক্ষা সমন্বয়ক অধ্যাপক মো. আব্দুল ওয়াদুদ মজুমদার, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আজিজ মাস্টার এবং কচুয়া উপজেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিয়াজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সভাপতি ও প্রধান শিক্ষকগন শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে উৎসাহিতকরণ এবং ভবিষ্যৎ পরীক্ষার্থীদের সফলতা অর্জনে তাদের তুলে ধরেন।
কচুয়ায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবি [/caption

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার