1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক জাকির হোসেন কচুয়ার দারাশাহী তুলপাইয়ে ৩শত বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী হযরত দারাশাহ (রহ.) মসজিদ ও মাজার কচুয়ার চৌমুহনী ডি এস আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের সংকট কচুয়ার দক্ষিন ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক কাজী জাকির হোসেন কচুয়া বিশ্বরোডে মাদক বিরোধী সমাবেশ ইউনিয়ন পরিষদ নির্বাচন ২১ জানুয়ারী কচুয়া ৪৭০পিস ইয়াবাসহ মহিলা মাদক ব্যবসায়ী পারুল গ্রেপ্তার চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ কচুয়ার ৩৭ টি মাদ্রাসায় একযোগে দাখিলে টেস্ট পরীক্ষা শুরু
শিরোনাম

স্কুল ছাত্রের বিদ্যুত স্পৃঠে মৃত্যুর ঘটনায় কচুয়ায় শিক্ষার্থী ও এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

  • আপডেট : শনিবার, ৬ জুন, ২০২০
  • ২২১০ বার পড়া হয়েছে

ক্রিকেট খেলতে গিয়ে বিদ্যুত স্পৃষ্ঠে কচুয়ার স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় বিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে সাধারন শিক্ষার্থী ও অভিভাবক।৬জুন শনিবার সকালে উপজেলার পশ্চিম সহদেবপুরে অবস্থিত প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয়ে সাধারন শিক্ষাথী,্্অভিভাবক ও এলাকাবাসী ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র শাফিনের মৃত্যুর জন্য বিদ্যালয় কতৃপক্ষের অব্যবস্থাপনার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় বিক্ষোভকারীগন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিবাস চন্দ্র গোপ,নৈশ প্রহরী সোলায়মান ও পরিচালনা পর্ষদের দায়িত্ব অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবী করেন। তাই প্রধান শিক্ষক নিবাস চন্দ্র গোপসহ সংশ্লিষ্টিদের বিচারের দাবী জানান। শাফিনের বাবা মায়ের আহজারিতে তাদের বাড়িতে শোকের মাতম বিরাজ করে।
এদিকে শনিবার সকালে প্রধান শিক্ষক ও সভাপতির অবর্তমানে বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়।সভায় বিদ্যালয়ের শিক্ষার্থী শাফিনের করুন মৃত্যুর জন্যে দু:খ প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
k1
ছবি: কচুয়ার প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র শাফিনের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ মিছিলের একাংশ, ইনসেটে শাফিনের মরদেহরে একাংশ।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ বলেন বিষয়টি আমি শুনেছি ,একজন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দু:খ প্রকাশ করছি। অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইউপি চেয়ারম্যান আবদুস সামাদ আজাদ মুঠোফোনে আমাদের প্রতিনিধিকে জানান বৈশ্বিক পরিস্থিতিতে করোনা ভাইরাস এর প্রাদর্ভাবের কারনে স্কুল বন্ধ রয়েছে। ঝড় বৃষ্টি বা কোন দুষ্ট চক্র টিনের ঘরে বিদ্যুত লাইনের কোথায়ও সমস্যার সৃষ্টি করেছে কিনা তা আমাদের জানা ছিলনা। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে এ ঘটনার জন্যে গভীর দু:খ প্রকাশ করছি।উল্লেখ: কচুয়ার প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র শাফিন বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলার সময় স্কুলের টিনের ঘরের উপরে বল পড়লে তা আনতে গিয়ে শুক্রবার সন্ধ্যায় বিদ্যুত স্পৃষ্ঠ হয়ে মারা যায়।
Kachua phot 02
ছবি: কচুয়ার প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র শাফিনের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ মিছিলের একাংশ, ইনসেটে শাফিনের মরদেহরে একাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার