1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

  • আপডেট : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ১১১২ বার পড়া হয়েছে

“পুলিশের সাথে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এ স্লোগানে বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরের কচুয়ায় কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ পালিত হয়েছে। ২৬ অক্টোবর শনিবার সকালে কচুয়া থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি পৌর বাজারের  গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ও কচুয়া সার্কেল শেখ রাসেল। এসময় তিনি বলেন, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী বাংলাদেশ গড়তে কমিউিনিটি পুলিশিং কমিটিসহ সকলের সহযোগীতা প্রয়োজন।

raselছবি : কচুয়ায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন  অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাসেল।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্লাহ’র (অলি) সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি যুদ্ধকালীন কমান্ডার আ. রশিদ, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন শিকদার, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি মো. জাকির হোসেন বাটা প্রমূখ।

oc kachua
উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা সনতোষ চন্দ্র সেনের পরিচালনায় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান কামাল, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদার, কচুয়া থানার সেকেন্ড অফিসার সাবইন্সপেক্টর আল-আমিন সরকার, সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাবইন্সপেক্টর মো. মোবারক হোসেন, পৌর কমিউনিটি পুলিশিং কমিটির কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, কমিউিনিটি পুলিশিং কমিটির সদস্য হুমায়ুন কবির, মোবারক হোসেন মেম্বারসহ কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, কচুয়া থানার কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।

kachua 26 oct photo
আলোচনা শেষে অতিথিবৃন্দ কেক কেটে কমিউনিটি  পুলিশিং ডে ২০১৯উদযাপন করেন।
ছবি: কচুয়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালীর একাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার