1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোহাম্মদ উল্লাহর প্রার্থিতা ঘোষণা ও গণসংযোগ কচুয়ায় প্রবাসী মুসার বিরুদ্ধে স্ত্রী-সন্তানদের ভরণপোষণ না দেওয়ার অভিযোগ কচুয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হেলাল গ্রেপ্তার কচুয়া-কাশিমপুর সড়কের সিএনজি মালিক সমিতির সাধারণ সভা ও কমিটি গঠন কচুয়ায় সাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার অভিভাবক সমাবেশ শতাব্দীর সাক্ষ্য বহন করছে কচুয়ার আকিয়ারা মাদ্রাসা ও এতিমখানা কচুয়ায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা কচুয়ার আকানিয়া নাছিরপুরে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ কড়ইয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সাংবাদিক আতাউল করিম হাজিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি টুটুল, সাধারণ সম্পাদক পাপ্পু
শিরোনাম

কচুয়ায় মুনতাসীর মামুন-ফাতেমা ট্রাষ্টের বেকার যুবকদের মাঝে রিক্সা বিতরণ

  • আপডেট : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৯৯৪ বার পড়া হয়েছে
ছবি: কচুয়া বেকার যুবকদের মাঝে রিক্সার চাবি বিতরণ করেন প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।

কচুয়ায় মুনতাসীর মামুন-ফাতেমা ট্রাষ্টের অর্থায়নে বেকার যুবকদের মাঝে রিক্সা বিতরণ
নিজস্ব সংবাদদাতা
কচুয়ায় বেকার যুবকদের কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র বিমোচনের লক্ষে কচুয়ায় রিক্সা বিতরণ করা হয়েছে।
৫ জুলাই বুধবার দুপুরে কচুয়া উপজেলার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ মাঠে মুনতাসীর মামুন-ফাতেমা ট্রাষ্টের অর্থায়নে বেকার যুবকদের মাঝে রিক্সা বিতরণ করেন প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি। এ সময় তিনি বলেন আমার পিতা আশেক আলী খান এই অঞ্চলের পিছিয়ে পড়া ও কুসংস্কারছন্ন সমাজের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার জন্য বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছে। আমরা তিন পুরুষ প্রায় ৫০ বছর যাবৎ কচুয়ার মানুষের ভাগ্যেন্নয়নের কাজ করে যাচ্ছি। আমাদের পরিবারের বিভিন্ন ট্রাষ্টের মাধ্যমে প্রতি বছর ১ শত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, অসহায় ও অস্বচ্ছল পরিবারকে আবাসনের ব্যবস্থা করে সহযোগীতা প্রদান করে আসছি। মুনতাসীর মামুন-ফাতেমা ট্রাষ্টের তরফ থেকে ২০ জন বেকার যুবকদের কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র বিমোচনের লক্ষে রিক্সা বিতরণ করা হলো। আমি আশা করি তারা ভবিষ্যতে স্বাবলম্বী হয়ে তাদের পরিবারের সদস্যরা যেনো এই পেশায় ফিরে না আসে।
ট্রাষ্টের সভাপতি একুশে পদক প্রাপ্ত,ঢাকা বিশ^বিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ড.মুনতাসীর মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান,ট্রাষ্টের সদস্য সমাজকর্মী ফাতেমা মামুন,কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান,ইউপি চেয়ারম্যান নুরে-ই আলম রিহাত,পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভুইয়া ,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো: আলমগীর তালুকদার প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন আশেক আলী খান স্কুল এন্ড কলেজের প্রভাষক আহমদ উল্লাহ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন অঞ্চলের বেকার যুবকদের মাঝে রিক্সা ও চাবি বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার