1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বৈদ্যুতিক বাতি বিতরণ কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক জাকির হোসেন কচুয়ার দারাশাহী তুলপাইয়ে ৩শত বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী হযরত দারাশাহ (রহ.) মসজিদ ও মাজার কচুয়ার চৌমুহনী ডি এস আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের সংকট কচুয়ার দক্ষিন ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক কাজী জাকির হোসেন কচুয়া বিশ্বরোডে মাদক বিরোধী সমাবেশ ইউনিয়ন পরিষদ নির্বাচন ২১ জানুয়ারী কচুয়া ৪৭০পিস ইয়াবাসহ মহিলা মাদক ব্যবসায়ী পারুল গ্রেপ্তার চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ
শিরোনাম

কচুয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হেলাল গ্রেপ্তার

  • আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে
ছবি: কচুয়ায় গ্রেফতারকৃত উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এড.হেলাল উদ্দিন

কচুয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হেলাল গ্রেপ্তার
মো: সালাউদ্দিন সোহাগ :
কচুয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হেলাল গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
চাঁদপুরের কচুয়া উপজেলা নিযিদ্ধ আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে (৪৫) সন্ত্রাস দমন আইনে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩০ আগস্ট) চাঁদপুর সদর মডেল থানা এলাকা থেকে তাকে আটকের পর কড়া পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।​ গ্রেপ্তারকৃত হেলাল উদ্দিন কচুয়া উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
​পুলিশ সূত্রে জানা যায়, রবিবারই তার বিরুদ্ধে কচুয়া থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-এর ৮, ৯, ১০ ও ১২ ধারায় একটি মামলা (নং- ৫৯) দায়ের করা হয়। তিনি এই মামলার ১নং আসামি।
​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট রাতে কচুয়া উপজেলার পালাখাল ইউনিয়নের এনায়েতপুর গ্রামের জনৈক জামাল পাটোয়ারীর বাড়িতে আসামিরা একত্রিত হন। সেখানে তারা বাংলাদেশের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা এবং রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্নিত করার গভীর ষড়যন্ত্র করছিলেন।
​এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, আসামিরা সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যপদ গ্রহণ ও এর আদর্শকে সমর্থন করেন। জনমনে আতঙ্ক সৃষ্টি এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনার উদ্দেশ্যে ঘটনাস্থলে মিলিত হয়ে তারা মিছিলে অংশগ্রহণ ও পৃষ্ঠপোষকতা করেছেন।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আজিজুল ইসলাম বলেন, অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে কচুয়া থানার সন্ত্রাস বিরোধী একটি মামলার প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার করা
হয়েছে। পরবর্তীতে চাঁদপুর জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

ছবি: কচুয়ায় গ্রেফতারকৃত উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এড.হেলাল উদ্দিন

ছবি: কচুয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এড.হেলাল উদ্দিন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার