1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বৈদ্যুতিক বাতি বিতরণ কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক জাকির হোসেন কচুয়ার দারাশাহী তুলপাইয়ে ৩শত বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী হযরত দারাশাহ (রহ.) মসজিদ ও মাজার কচুয়ার চৌমুহনী ডি এস আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের সংকট কচুয়ার দক্ষিন ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক কাজী জাকির হোসেন কচুয়া বিশ্বরোডে মাদক বিরোধী সমাবেশ ইউনিয়ন পরিষদ নির্বাচন ২১ জানুয়ারী কচুয়া ৪৭০পিস ইয়াবাসহ মহিলা মাদক ব্যবসায়ী পারুল গ্রেপ্তার চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ
শিরোনাম

কচুয়ার আকানিয়া নাছিরপুরে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে
ছবি: কচুয়ার আকানিয়া নাসিরপুরে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কচুয়ার আকানিয়া নাছিরপুরে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব সংবাদদাতা :
চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের আকানিয়া নাছিরপুরে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে আকানিয়া নাছিরপুর উত্তরপাড়া জমির উদ্দিন হাজীবাড়ি প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আকানিয়া বাজার খানকা ব্রিজের ওপর গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ কালু সওদাগর, নজির আহমেদ, আবুল বাসার, সোহাগ, মোহাম্মদ কালু মিয়া ও প্রবাসী ফখরুল ইসলাম।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, আকানিয়া গ্রামের মৃত আবদুস সাত্তারের স্ত্রী সাজেদা বেগম, তার পাঁচ ছেলে ও ছেলেদের স্ত্রীসহ পরিবারের কয়েকজন সদস্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের অভিযোগ, ওই পরিবারের সদস্যরা এলাকায় মাদকের বিস্তার ঘটাচ্ছেন।
বক্তারা আরও অভিযোগ করেন, আকানিয়া গ্রামের সামাজিক কবরস্থানের পাশে মৃত সাত্তারের ছেলেরা একটি ঘর/আস্তানা নির্মাণ করে সেখানে রাতের বেলায় মাদক বিক্রি করে আসছেন। এতে কবরস্থানের পবিত্রতা নষ্ট হওয়ার পাশাপাশি এলাকার সামাজিক পরিবেশ ও যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা দাবি করেন।
গ্রামবাসীর দাবি, বৃহস্পতিবার ওই স্থাপনা/আস্তানা সরিয়ে নেওয়ার জন্য বলা হলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানান।
প্রসঙ্গত, গত ১৮ আগস্ট কচুয়া থানা পুলিশ আকানিয়া এলাকায় মাদক বিক্রির অভিযোগে সাত্তারের ছেলে জালালের স্ত্রী মাহমুদা বেগমকে ৮০০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। বর্তমানে তিনি মাদক মামলায় কারাগারে রয়েছেন বলে জানা গেছে। এ বিষয় সাজিদা খাতুন জানান আমার ছেলে আমির হোসেন ঘরে গান-বাজনা করছিল। এতে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে যায়।মাদক বিক্রির বিষয় কোন বক্তব্য প্রদান করেনি।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, “এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে, স্থানীয় গ্রামবাসী মাদকবিরোধী অভিযান জোরদার করার পাশাপাশি অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।

ছবি: কচুয়ার আকানিয়া নাসিরপুরে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ছবি: কচুয়ার আকানিয়া নাসিরপুরে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার