1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বৈদ্যুতিক বাতি বিতরণ কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক জাকির হোসেন কচুয়ার দারাশাহী তুলপাইয়ে ৩শত বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী হযরত দারাশাহ (রহ.) মসজিদ ও মাজার কচুয়ার চৌমুহনী ডি এস আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের সংকট কচুয়ার দক্ষিন ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক কাজী জাকির হোসেন কচুয়া বিশ্বরোডে মাদক বিরোধী সমাবেশ ইউনিয়ন পরিষদ নির্বাচন ২১ জানুয়ারী কচুয়া ৪৭০পিস ইয়াবাসহ মহিলা মাদক ব্যবসায়ী পারুল গ্রেপ্তার চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ
শিরোনাম

কচুয়ায় সাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার অভিভাবক সমাবেশ

  • আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে
ছবি:কচুয়ার সাদ ইন্টারন্যাশনাল মাদরাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ

কচুয়ায় সাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার অভিভাবক সমাবেশ
নিজস্ব সংবাদদাতা :
চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের বুরগী গ্রামের মনোরম পরিবেশে অবস্থিত সাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত এ অভিভাবক সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী মাকসুদ আলীর সভাপতিত্বে এবং শিক্ষা সচিব মুফতি হাফেজ ওয়ালী উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাফেজ মুফতি ওমর ফারুক আজহারী।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান রাখেন কচুয়া ইসলামিয়া আহমাদিয়া মাদ্রাসার মোহতামিম মুফতি আবু হানিফ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে পবিত্র কুরআন শরিফ ভালোভাবে অধ্যয়ন করে প্রকৃত জ্ঞান অর্জনের আহ্বান জানান। ধর্মীয় বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি কুরআন শরিফ ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে যেসব ব্যক্তি বা সংগঠন কুরআন ও হাদিসের অপব্যাখা করে তাদেরকে আমরা সম্মিলিতভাবে বয়কট করব।
তিনি বলেন, শিক্ষার্থীদের কুরআন-সুন্নাহর শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের গড়ে তুলতে হবে। ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হলে শিক্ষার পাশাপাশি উত্তম চরিত্র গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন সিরাজী, শিক্ষক হাফেজ আলমগীর, অভিভাবক জানে আলম এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মেহারাজ।
অভিভাবক সমাবেশে মাদ্রাসার শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের সাফল্যও তুলে ধরা হয়। বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে উত্তীর্ণ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
এ সময় মাদ্রাসার শিক্ষক এনামুল হাসান, ব্যবসায়ী সাখাওয়াত হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশের শেষপর্বে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। প্রধান মেহমান মুফতি আবু হানিফসহ অন্যান্য অতিথিবৃন্দ ফলাফল ঘোষণা করেন। ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে অতিথিরা তাদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অভিভাবকরা মাদ্রাসার শিক্ষার পরিবেশ, নিয়ম-শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুফতি ওমর ফারক আজহারী জানান প্রথম শ্রেণীর থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত নুরানী, হিফজ, নাজেরা বিভাগে দক্ষতার সাথে পবিত্র কুরআন শিক্ষা দেওয়া হয়। তাছাড়া অন্যান্য কারিকুলাম ও অব্যাহত রয়েছে। প্রতিষ্ঠাতা সিআইপি আবদুল কাউয়ুম মির্জা সাধারণ শিক্ষার পাশাপাশি কোরআনের আলোয় আলোকিত করে একটি সুন্দর সমাজ বিনির্মাণের লক্ষ্যে ২০২৩ সালে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। মাদ্রাসায় ভর্তির জন্য নিম্নে উল্লেখিত নাম্বারের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে 01758222806।

ছবি:কচুয়ার সাদ ইন্টারন্যাশনাল মাদরাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ

ছবি : কচুয়ার সা’দ ইন্টারন্যাশনাল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করছেন অতিথিবৃন্দ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার