1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোহাম্মদ উল্লাহর প্রার্থিতা ঘোষণা ও গণসংযোগ কচুয়ায় প্রবাসী মুসার বিরুদ্ধে স্ত্রী-সন্তানদের ভরণপোষণ না দেওয়ার অভিযোগ কচুয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হেলাল গ্রেপ্তার কচুয়া-কাশিমপুর সড়কের সিএনজি মালিক সমিতির সাধারণ সভা ও কমিটি গঠন কচুয়ায় সাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার অভিভাবক সমাবেশ শতাব্দীর সাক্ষ্য বহন করছে কচুয়ার আকিয়ারা মাদ্রাসা ও এতিমখানা কচুয়ায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা কচুয়ার আকানিয়া নাছিরপুরে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ কড়ইয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সাংবাদিক আতাউল করিম হাজিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি টুটুল, সাধারণ সম্পাদক পাপ্পু
শিরোনাম
কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোহাম্মদ উল্লাহর প্রার্থিতা ঘোষণা ও গণসংযোগ কচুয়ায় প্রবাসী মুসার বিরুদ্ধে স্ত্রী-সন্তানদের ভরণপোষণ না দেওয়ার অভিযোগ কচুয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হেলাল গ্রেপ্তার কচুয়া-কাশিমপুর সড়কের সিএনজি মালিক সমিতির সাধারণ সভা ও কমিটি গঠন কচুয়ায় সাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার অভিভাবক সমাবেশ শতাব্দীর সাক্ষ্য বহন করছে কচুয়ার আকিয়ারা মাদ্রাসা ও এতিমখানা কচুয়ায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা কচুয়ার আকানিয়া নাছিরপুরে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ কড়ইয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সাংবাদিক আতাউল করিম হাজিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি টুটুল, সাধারণ সম্পাদক পাপ্পু

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যদিয়ে কচুয়ায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

  • আপডেট : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৯৩২ বার পড়া হয়েছে
বেলুন উড়িয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করছেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ সহ অন্যান্যরা।

মোহাম্মদ মহিউদ্দিন ॥
বিন¤্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে কচুয়ায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রাশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে পরিষদ প্রাঙ্গনে স্মৃতি সৌধ ও জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়। সূর্যদয়ের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ’র নেতৃত্বে উপজেলার প্রশাসন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশিরে’র নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগে’র নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটি, কচুয়া প্রেসক্লাব, পৌর আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, কচুয়া পল্লীবিদ্যুৎ সমিতি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কচুয়া সরকারি শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়।

ছবিঃ সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতা স্তম্ভ ও জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহর নেতৃত্বে কর্মকর্তা বৃন্দ।

সকাল ৮ টায় একই স্থানে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, পুলিশ, আনসার, বিডিপি, ফায়ার সার্ভিসের সমন্বিত কুচকাওয়াজ ও ছাত্র-ছাত্রীদের মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শিত হয়। সকাল ১১টায় দিনের বিশেষ কর্মসূচি হিসেবে বীর মুক্তিযুদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষ্যে কচুয়া সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ কতৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন- কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহর সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব উল আলমের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ, সিনিয়র মৎস কর্মকর্তা মাসুদুল হাছান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ আগত মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন।

মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষ্যে নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কতৃক আয়োজিত আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।

একই দিনে কচুয়া সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, আশেক আলী খান স্কুল এন্ড কলেজ, ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ, সাচার কলেজ ও পালাখাল কলেজ, শেখ মজিবুর রহমান ডিগ্রি কলেজ, মনোহরপুর উচ্চ বিদ্যালয়, পালগীরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়, আইনগীরি উচ্চ বিদ্যালয়, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, আইনগীরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫১নং মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানে অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে।

মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষ্যে পালগীরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয় কতৃক আয়োজিত আলোচনা অনুষ্ঠানের অতিথিবৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বিদ্যালয় শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার