1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত

কচুয়া উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি নাজমুল আলম স্বপন, সম্পাদক শাহজালাল নির্বাচিত

  • আপডেট : রবিবার, ৮ নভেম্বর, ২০১৫
  • ১২০০ বার পড়া হয়েছে

Swapan &jalalকচুয়া উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৮ নভেম্বর  পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।এ সময় তিনি বলেন বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে যুবলীগের নেতা কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবে। সাম্প্রদায়িক শক্তি ও জঙ্গিবাদ দমনে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক রূপে যুবলীগের নেতা কর্মীরা কাজ করে যাবে। সকল প্রকার দ্বিধা-দন্দ ভুলে গিয়ে সংগঠনকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগ উজ্জ্বল দৃষ্টান্ত রাখবে।
উপজেলা যুবলীগের আহবায়ক নাজমূল আলম স্বপনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শাহজালাল প্রধানের পরিচালনায় সম্মেলনের বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজহার উদ্দিন, সহ-সম্পাদক হাবিবুর রহমান পবন, কামরুজ্জামান মজুমদার ও চাঁদপুর জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া(কালু)। এসময় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সদস্য শহিদ উল্লাহ, কচুয়া উপজেলা ভাইসচেয়ারম্যান এড.হেলাল উদ্দিন, কচুয়া উপজেলা আওয়ামীলীগের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, কচুয়া উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক সফিকুর রহমান চৌধুরী, শাহপরান ও সালাউদ্দিন ভূঁইয়া, কচুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাছেল, সহ-সভাপতি মাহাবুবে রাব্বানি মানিক ও সাধারণ সম্পাদক হাবিব মজুমদার জয়। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের সভাপতি নাজমুল আলম স্বপন।
এ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ কেন্দ্রিয় উপকমিটির সহ সম্পাদক ও কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সহ সভাপতি জিএম আতিকুর রহমান, শহিদ দর্জী ও আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার বাহার ও জিয়াউর রহমান হাতেম, কচুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সালমা শহিদ, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক ঝন্টু দাস ও সালাউদ্দিন পবন, কচুয়া উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লালুসহ উপজেলা আওয়ামীলীগ ও উহার অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরগণ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আগামী তিন বছরের জন্যে নাজমুল আলম স্বপনকে সভাপতি ও শাহজালাল প্রধানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।এদিকে নাজমুল আলম স্বপনকে সভাপতি ও শাহজালাল প্রধানকে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার