1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হাজিগঞ্জ ব্যবসায়ী সমিতির নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এগিয়ে শরীফ মজুমদার কচুয়ায় জশনে জুলুছে ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপিত কচুয়ার কৃতি সন্তান মোহাম্মদ খোরশেদ আলমের পিএইচডি ডিগ্রী অর্জন কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগগত ইউএনও অমিত রায়ের মতবিনিময় সভা অমিত রায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান পে-স্কেল নিয়ে আসছে গেজেট দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জরুরি নির্দেশনা কচুয়ায় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার ছাপাখানা ও প্রকাশনা সংক্রান্ত আইনের সংশোধনের বিষয়ে আমি তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব :শেখ ফরিদ আহমেদ মানিক এমপি কচুয়ায় জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার সুযোগে সেমিনার
শিরোনাম

হাজিগঞ্জ ব্যবসায়ী সমিতির নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এগিয়ে শরীফ মজুমদার

  • আপডেট : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে
হাজিগঞ্জ ব্যবসায়ী সমিতির নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী শরীফ মজুমদার ।

হাজিগঞ্জ ব্যবসায়ী সমিতির নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এগিয়ে শরীফ মজুমদার
সাইফুল ইসলাম তালুকদার রনি :
চাঁদপুর জেলার ঐতিহাসিক হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে উঠেছে হাজীগঞ্জ বাজার। প্রার্থীরা নিরলসভাবে ছুটছে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের দ্বারে দ্বারে। দোয়া আর ভোট প্রার্থনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা।
বুধবার (২৬ আগষ্ট) হাজীগঞ্জ বাজার ঘুরে সরেজমিনে দেখা গেছে, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শরীফ মজুমদার ‘পাঞ্জাবী’ মার্কার ব্যাপক জনসমর্থন। ভোটাররা জানান তরুন ও উচ্চ শিক্ষিত হিসেবে ব্যবসায়ীদের আস্থা, বিশ্বাস ও সমর্থন অর্জন করতে পেরেছেন শরীফ মজুমদার।
জানা যায়, শরীফ মজুমদার দীর্ঘদিন ধরে সুনাম ও সততার সাথে হাজীগঞ্জ বাজারে ব্যবসা পরিচালনা করে আসছেন। এছাড়া তার পারিবারিক ও সামাজিক ঐতিহ্য রয়েছে। শরীর মজুমদারের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে ব্যবসায়ী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণায় নামেন সমর্থকেরা।
শরীফ মজুমদার রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স ডিগ্রি অর্জনের পাশাপাশি কামিল (এমএ) ডিগ্রীও লাভ করেন। তাছাড়া ব্যবসার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন৷
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী শরীফ মজুমদার বলেন, হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে একটি আধুনিক, নিরাপদ ও ব্যবসায়ীবান্ধব বাজার গড়ে তোলার জন্যই কাজ করবো।
শরীফ মজুমদারের ‘পাঞ্জাবী’ মার্কার সমর্থনে সর্বস্তরের ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের প্রচারণায় উৎসবমুখর পরিবেশে অংশ নিতে দেখা গেছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, হাজীগঞ্জ বাজারের সাধারণ ব্যবসায়ীদের মাঝে ‘পাঞ্জাবী’ মার্কার পক্ষে জনসমর্থনের জোয়ার ততই দৃশ্যমান হয়ে উঠছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।
তাই বাজার ব্যবসায়ীরা জানান , আগামী ২৯ আগষ্ট হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রচার প্রচারণা এগিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী শরিফ মজুমদার ।

হাজিগঞ্জ ব্যবসায়ী সমিতির নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী শরীফ মজুমদার ।

ছবি : ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী শরীফ মজুমদার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার