1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বৈদ্যুতিক বাতি বিতরণ কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক জাকির হোসেন কচুয়ার দারাশাহী তুলপাইয়ে ৩শত বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী হযরত দারাশাহ (রহ.) মসজিদ ও মাজার কচুয়ার চৌমুহনী ডি এস আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের সংকট কচুয়ার দক্ষিন ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক কাজী জাকির হোসেন কচুয়া বিশ্বরোডে মাদক বিরোধী সমাবেশ ইউনিয়ন পরিষদ নির্বাচন ২১ জানুয়ারী কচুয়া ৪৭০পিস ইয়াবাসহ মহিলা মাদক ব্যবসায়ী পারুল গ্রেপ্তার চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ
শিরোনাম

অমিত রায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান

  • আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে
ছবি : কচুয়ার নবাগত ইউএনও অমিত রায়

অমিত রায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান
নিজস্ব সংবাদদাতা :
চাঁদপুরের কচুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে অমিত রায় যোগদান করেছেন। রোববার (২৩ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে কচুয়া উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব গ্রহণ করেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় এর আগে চাঁদপুর জেলার হাইমচর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে তিনি দক্ষতা ও সুনামের সঙ্গে মাঠ প্রশাসনের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। কচুয়ায় যোগদানের মধ্য দিয়ে তিনি উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, সরকারি উন্নয়ন কর্মকাণ্ড ও জনসেবামূলক কার্যক্রমে নেতৃত্ব দেবেন।
অমিত রায় ৩৬তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে চাকরিতে প্রবেশ করেন। পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা অর্জনের পর তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর বাড়ি কুমিল্লা সদর উপজেলায়।
কচুয়ায় যোগদানের পর এক প্রতিক্রিয়ায় উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন, “মাঠ পর্যায়ে সরকারের নির্দেশনা বাস্তবায়ন, জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদান এবং সর্বোপরি মানুষের কল্যাণে কাজ করে সরকারের সকল সুযোগ-সুবিধা প্রান্তিক জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, প্রশাসনের সকল দপ্তর, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা নিয়ে কচুয়া উপজেলার উন্নয়ন ও জনসেবার মান আরও এগিয়ে নিতে তিনি কাজ করতে চান।
নবাগত ইউএনও হিসেবে অমিত রায়ের যোগদানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে স্বাগত জানিয়েছেন। তাঁর নেতৃত্বে কচুয়ার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ দ্রুত ও হয়রানিমুক্ত সরকারি সেবা পাবেন—এমন প্রত্যাশা স্থানীয়দের।

ছবি : কচুয়ার নবাগত ইউএনও অমিত রায়

ছবি: কচুয়ায় নবাগত ইউএনও অমিত রায়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার