কচুয়ার কৃতি সন্তান মোহাম্মদ খোরশেদ আলমের পিএইচডি ডিগ্রী অর্জন।
নিজস্ব সংবাদদাতা : কচুয়ার কৃতি সন্তান মোহাম্মদ খোরশেদ আলম পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। ড.মোহাম্মদ খোরশেদ আলম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে “Effect of COVID-19 on urban poor in Bangladesh “liveihood & coping strategies”
বিষয়ে গবেষণা করে পিএসডি করেন অর্জন করেন।রাষ্ট্রপতি আদেশক্রমে ২৫ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ড. জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত পত্রে মোহাম্মদ খোরশেদ আলমকে নামের পূর্বে ডক্টর ব্যবহারের অনুমতি প্রদান করেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা ও অবগতির জন্য যাহার অনুলিপি মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, অধ্যক্ষ চাঁদপুর সরকারি কলেজ, রেজিস্টার রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা,শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। স্মারক নং ৩৭.০০.০০০০.০০০.০৬৯.৩২.০০০৩.১৮.৯৩৩ তারিখ ২৫.৮.২০২৬।
ড.মোহাম্মদ খোরশেদ আলম বিসিএস শিক্ষা ক্যাডারের মাধ্যমে সরকারি চাকরিতে শিক্ষকতা পেশায় যোগদান করেন। চাঁদপুর সরকারি কলেজে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বর্তমানে পাঠ্যপুস্তক বোর্ডের ঊর্ধ্বতন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত রয়েছেন। ড. মোহাম্মদ খোরশেদ আলম পিএইচডি লাভ করায় শুভানুধ্যায় আত্মীয়-স্বজন অনেকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ছবি : ড.মোহাম্মদ খোরশেদ আলম
Leave a Reply