1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অমিত রায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান পে-স্কেল নিয়ে আসছে গেজেট দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জরুরি নির্দেশনা কচুয়ায় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার ছাপাখানা ও প্রকাশনা সংক্রান্ত আইনের সংশোধনের বিষয়ে আমি তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব :শেখ ফরিদ আহমেদ মানিক এমপি কচুয়ায় জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার সুযোগে সেমিনার কচুয়ার নাউপুরায় আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচিতি সভা কচুয়ায় হেযবুত তওহীদের ‘মুখোশ উন্মোচন’ শীর্ষক সেমিনার বিদ্যুৎ সাশ্রয় ও নির্ধারিত সময়ে দোকান বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান কচুয়ায় ৮শত পিচ ইয়াবা ও দেড় কেজি গাঁজাসহ ১নারী মাদক ব্যবসায়ীসহ আটক-৫
শিরোনাম

কচুয়ায় দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের সমাপ্তি

  • আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২১৬ বার পড়া হয়েছে
ছবি: শিক্ষকতা জীবনের সমাপ্তি দিনে শ্রেষ্ঠ সম্মাননা গ্রহণ করছেন বিদায়ী শিক্ষক আব্দুল মোতালেব

কচুয়ায় দীর্ঘ ৩৬ বছর শিক্ষকতার শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন প্রধান শিক্ষক আব্দুল মোতালেব
ইসমাইল হোসেন বিপ্লব:
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ৭৪নং নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোতালেব ৩৬বছর শিক্ষকতা শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন।৩০ জুন মঙ্গলবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় সংবর্ধনা শেষে ফুলে সজ্জিত গাড়িতে করে তাকে নিজ বাড়িতে পৌঁছে দেন সহকর্মী, শিক্ষার্থী,শুভানুধ্যায় ও এলাকাবাসী।
এদিন প্রিয় শিক্ষককে সম্মান জানাতে বিদ্যালয় প্রাঙ্গণে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হন। অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, উত্তরীয় ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা তার কর্মময় জীবনের নানা স্মৃতিচারণ করেন। আবেগঘন এই আয়োজনে উপস্থিত অনেকের চোখেই জল নেমে আসে।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাসরিন আক্তারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমাইল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ শাহজাহান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আকতার হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান,উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোতাহের হোসেন, নিবার্হী সভাপতি মোঃ খোরশেদ আলম, সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, নাছির উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম আলম, নিবার্হী সম্পাদক মিজানুর রহমান কামাল,
সমাজ সেবক মহিউদ্দিন শামীম,অনুভব নোয়াগাঁও স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি এবং প্রধান সমন্বয়ক শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছির প্রধান, বিশিষ্ট সমাজসেবক আবুল হোসেন,নোয়াগাঁও সমাজ কল্যাণ পাঠাগার মোঃ মাহবুব হায়দার প্রমুখ।
বক্তারা স্মৃতিচারণ করে বলেন, একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ্যালয়ে দীর্ঘ শিক্ষকতার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত শিক্ষকতা করেছেন, ওনি এ বিদ্যালয়ে আসার পর পাশের হার শতভাগে উন্নিত হয়েছে। শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে। আমরা এ মহান শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।
বিদায়ী প্রধান শিক্ষক আব্দুল মোতালেব বিদায় বেলায় আবেগ আপ্লুত হয়ে বলেন, আমি জীবনের সবচেয়ে বড় সময়টা এই বিদ্যালয়ের জন্য দিয়েছি। আজকের এই সম্মান আমাকে আবেগে ভাসিয়ে দিয়েছে। শিক্ষকতা আমার কাছে শুধু পেশা নয়, এটি দায়িত্ব ও ভালোবাসার জায়গা।
তিনি আরও বলেন, এই বিদ্যালয়টি আমার কাছে সন্তানের মতো। অবসরে গেলেও এর অগ্রগতির জন্য আমার দোয়া থাকবে সবসময়।
উল্লেখ্য যে,প্রধান শিক্ষক আব্দুল মোতালেব ১৯৯০ সালে শিক্ষকতা শুরু করেন। তিনি ২০০৫ নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান আজকে শেষ কর্মদিন পর্যন্ত প্রায় ২০বছর এই প্রতিষ্ঠানে সুনামের সহিত শিক্ষকতা শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে যান।
আনুষ্ঠানিকতা শেষে একটি সুসজ্জিত প্রাইভেটকারে করে বিদায়ী এই শিক্ষককে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। যাত্রাপথে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ফুল ছিটিয়ে ও হাত নেড়ে প্রিয় শিক্ষককে বিদায় জানান স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।

ছবি: শিক্ষকতা জীবনের সমাপ্তি দিনে শ্রেষ্ঠ সম্মাননা গ্রহণ করছেন বিদায়ী শিক্ষক আব্দুল মোতালেব

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার