1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত সকলেই বিশ্বাসঘাতক ও মির্জাফর :ড. মহীউদ্দীন খান আলমগীর

  • আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৮৮১ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত সকলেই বিশ্বাসঘাতক ও মির্জাফর
……..ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বড়দৈল ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবন উদ্বোধন ও ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাদ্রাসা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি নতুন একাডেমিক ভবন উদ্বোধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৫ আগষ্ট ও ২১ আগষ্ট একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুকে হত্যা করে একদল বিশ্বাসঘাতক মানুষ বেঈমান মির্জাফর হিসেবে অধিষ্ঠিত হয়েছে। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা বেঈমান ও মির্জাফর। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকারীদের অনেকের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। বাকীদেরও অবিলম্বে বিচারের আওতায় আনা হবে।
তিনি আরো বলেন, আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে দলের পক্ষে ও নৌকার পক্ষে থেকেই কাজ করতে ঐক্যবদ্ধতার বিকল্প নেই। আগামীতে আবারো জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র প্রধান হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
মাদ্রাসার সভাপতি মো. ফারুকুল ইসলামের সভাপতিত্বে ও সুপার মো. ইকবাল হোসেন মজুমদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল, অ্যাড. আব্দুল খালেক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহীদ,মাদ্রাসার সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিয়াজী,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন লিটনসহ প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হাসান,ওসি মোহাম্মদ ইব্রাহিম খলিল,জেলা পরিষদের সাবেক সদস্য রওনক আরা রত্না,উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজল রেখা, ইউপি সদস্য চাঁন মিয়া, যুবলীগ নেতা মহসিন ফরাজী,সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জি. ইব্রাহীম খলিলসহ মাদ্রাসার শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ছবিঃ বড়দৈল ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবন উদ্বোধন ও অভিভাবক সমাবেশে বক্তব্য প্রদান করছেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার