1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় উপকমিটির সদস্য হলেন কচুয়ার কৃতী সন্তান রবিউল ইসলাম রুবেল কচুয়ায় নজরুল বর্ষ উপলক্ষে পুরস্কার বিতরণ প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২১ জানুয়ারি কচুয়ার আশরাফপুরে মাদকবিরোধী সমাবেশ ঢাকার লালবাগ থেকে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার কচুয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল কচুয়ার ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টারের মুল মালিকের সংবাদ সম্মেলন ভারতীয় ভিসা নীতিতে বড় পরিবর্তন :পর্যটকদের জন্য ভিজিটর ভিসা কচুয়ায় ভ্রাম্যমান আদালতে ৩০ হাজার টাকা জরিমানা কচুয়ার রহিমা নগরে পূবালী ব্যাংকের ২৮৯ তম উপাশাখা উদ্বোধন
শিরোনাম

প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২১ জানুয়ারি

  • আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা
কচুয়া বার্তা রিপোর্ট :
প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে ১৩১ উপজেলায় ১০২৬টি ইউনিয়নে ভোট হবে ২১ জানুয়ারি।
‎সোমবার (১৬ নভেম্বর) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্রের উৎপাদন ও বিতরণ-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক শেষে নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এ কথা জানান।
তিনি জানান, ২য় ধাপে ১২৯ উপজেলায় ১১১৩টি ইউনিয়নে, তৃতীয় ধাপে ১১৮ উপজেলায় ১০০২টি ইউনিয়নে, চতুর্থ ধাপে ৯৩ উপজেলায় ৭৯৩টি ইউনিয়নে এবং পঞ্চম ধাপে ৩৭ উপজেলায় ৩৫০টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।
কোন ইউনিয়নে কবে ভোট হবে তা আগামী বৃহস্পতিবার ওয়েবসাইটে জানানো হবে বলে জানান তিনি।
প্রথম ধাপের ভোটের ৫০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে বলে জানান ইসি সানাউল্লাহ।
স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হবে ১০ ডিসেম্বরের আগে। তিন দিন আলোচনা হবে বলে জানান তিনি।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে যা প্রয়োজন সবকিছুই করবে নির্বাচন কমিশন জানিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে কোনো রাজনৈতিক দলের দাবি এখনো পায়নি নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার