কচুয়ায় নজরুল বর্ষ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
কচুয়া বার্তা রিপোর্ট :
কচুয়ায় নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ খান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা সমন্বয়ক অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, সাচার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ নওশের আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আজিজ উল্লাহ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মৃধা, ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, আশেক আলী খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান, চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন চৌধুরী, নিন্দপুর মহীউদ্দীন খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি ও নজরুলসংগীত পরিবেশন করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

ছবি : কচুয়ায় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার সহ অতিথিবৃন্দ।
Leave a Reply