1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় উপকমিটির সদস্য হলেন কচুয়ার কৃতী সন্তান রবিউল ইসলাম রুবেল কচুয়ায় নজরুল বর্ষ উপলক্ষে পুরস্কার বিতরণ প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২১ জানুয়ারি কচুয়ার আশরাফপুরে মাদকবিরোধী সমাবেশ ঢাকার লালবাগ থেকে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার কচুয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল কচুয়ার ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টারের মুল মালিকের সংবাদ সম্মেলন ভারতীয় ভিসা নীতিতে বড় পরিবর্তন :পর্যটকদের জন্য ভিজিটর ভিসা কচুয়ায় ভ্রাম্যমান আদালতে ৩০ হাজার টাকা জরিমানা কচুয়ার রহিমা নগরে পূবালী ব্যাংকের ২৮৯ তম উপাশাখা উদ্বোধন
শিরোনাম

ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় উপকমিটির সদস্য হলেন কচুয়ার কৃতী সন্তান রবিউল ইসলাম রুবেল

  • আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপকমিটির সদস্য হলেন কচুয়ার কৃতী সন্তান রবিউল ইসলাম রুবেল
কচুয়া বার্তা রিপোর্ট :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপকমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কৃতী সন্তান রবিউল ইসলাম রুবেল। ১৪ নভেম্বর শনিবার রাজধানীর পল্টন মোড়স্থ ৩১/এফ, ভূঁইয়া টাওয়ারের ডিসিসি হলে নবগঠিত কেন্দ্রীয় উপকমিটি ঘোষণা শেষে শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁর নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতি মানসুর আহমদ সাকী নবগঠিত উপকমিটির সদস্যদের নাম ঘোষণা করেন এবং তাঁদের শপথবাক্য পাঠ করান।
নবগঠিত ৩৩ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় উপকমিটিতে ১৯ নম্বর সদস্য হিসেবে স্থান পেয়েছেন কচুয়ার কৃতি সন্তান রবিউল ইসলাম রুবেল
এ বিষয়ে রবিউল ইসলাম রুবেল সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সংগঠন তাঁর ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন।
তিনি আরও বলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আদর্শ ও লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে এবং যুবসমাজকে নৈতিকতা, আদর্শিক চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চান। পাশাপাশি সংগঠনের দফতরভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করতে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সচেষ্ট থাকবেন।
উল্লেখ্য, রবিউল ইসলাম রুবেল চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সন্তান। কেন্দ্রীয় উপকমিটিতে তাঁর অন্তর্ভুক্তির খবরে তাঁর নিজ এলাকা ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

ছবি :রবিউল ইসলাম রুবেল

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার