1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নারায়নপুর ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কচুয়ায় ব্যাপক আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে মাদক ও জুয়া নির্মূল কমিটি গঠন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক কচুয়ার ডুমুরিয়ায় সুন্নী সম্মেলন অনুষ্ঠিত কচুয়ায় এসএসসি, এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার ফলাফল মূল্যায়নে পর্যালোচনা সভা কচুয়ার মুহিউস সুন্নাহ তাহফিজুল কুরআান মাদ্রাসার বার্ষিক মাহফিল কচুয়ার রহিমানগর ইউসুফ সফর আলী দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের সংকট কচুয়ার কড়ইয়া স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ১ জনই ভরসা ,৭ মাস ওষুধ সরবরাহ বন্ধ আলিমে কচুয়া উপজেলায় সবার শীর্ষে নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসা
শিরোনাম

কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে মাদক ও জুয়া নির্মূল কমিটি গঠন

  • আপডেট : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে মাদক ও জুয়া নির্মূল কমিটি গঠন
সভাপতি অধ্যক্ষ ফজলুল হক, সম্পাদক সাজেদুল হাসান কামাল
নিজস্ব সংবাদদাতা :
কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের চারটি গ্রামে মাদক ও জুয়া নির্মূল এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদক ও জুয়া বিরোধী সচেতনতা ও নির্মূল কমিটি গঠন করা হয়েছে।
গত ৬ নভেম্বর শুক্রবার এলাকাবাসীর সম্মতিক্রমে সফিবাদ, আইনপুর, হাওলাকান্দী ও শংকরপুর গ্রামের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়। এতে আগামী তিন বছরের জন্য ২৬ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ৩৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গঠিত কার্যকরী কমিটিতে পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল হককে সভাপতি, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সাজেদুল হাসান কামালকে সাধারণ সম্পাদক এবং জাহিদ হোসেন ফারাবিকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
অন্যদিকে, ২৬ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদে সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মনির হোসেন সরকার, কচুয়া থানার অফিসার ইনচার্জ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ, অবসরপ্রাপ্ত শিক্ষক, মসজিদের খতিবসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটি গঠনের মূল লক্ষ্য হচ্ছে সংশ্লিষ্ট চারটি গ্রামকে মাদক ও জুয়ার ভয়াবহ ছোবল থেকে রক্ষা করা এবং তরুণ ও যুবসমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তোলা। এ লক্ষ্যে কমিটির সদস্যরা স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
এছাড়া মাদক ও জুয়ার কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা, শিক্ষার্থী ও যুবসমাজকে ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং এলাকায় অপরাধপ্রবণতা প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি নির্মূল করা সম্ভব নয়; এর জন্য প্রয়োজন পারিবারিক সচেতনতা, সামাজিক প্রতিরোধ এবং সম্মিলিত উদ্যোগ। এ ধরনের কমিটি গঠনের মাধ্যমে এলাকার সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে একটি মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠার পথ সুগম হবে।
প্রসঙ্গত, আগামী তিন বছর মেয়াদে পালাখাল মডেল ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সফিবাদ, আইনপুর, হাওলাকান্দী ও শংকরপুর গ্রামে মাদক ও জুয়া নির্মূল, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় কাজ করবে নবগঠিত এ কমিটি।

ছবি: কচুয়ার পলাখা মডেল ইউনিয়নের ৮,৯ ওয়ার্ডের মাদক নির্মূল কমিটির সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার