1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কচুয়া পৌর সভার বিএনপি নেতা মফিজুল ইসলাম মধুর বড় ভাই শফিকুল ইসলাম (গোলাপ)এর জানাযা সম্পন্ন কচুয়ায় ছাত্রী যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক সাফিক ভূইয়া গ্রেফতার কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন কচুয়ায় ছাত্রীদের যৌন হয়রানীর ঘটনায় শিক্ষক আটক ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় উপকমিটির সদস্য হলেন কচুয়ার কৃতী সন্তান রবিউল ইসলাম রুবেল কচুয়ায় নজরুল বর্ষ উপলক্ষে পুরস্কার বিতরণ প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২১ জানুয়ারি কচুয়ার আশরাফপুরে মাদকবিরোধী সমাবেশ
শিরোনাম

প্রভাতী ইন্স্যুরেন্সের নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২৪১ বার পড়া হয়েছে
ছবি: প্রভাতী ইন্সুরেন্সের নতুন ডিএমডি মোঃ সিরাজুল ইসলাম

প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি-এর নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম
সাইফুল ইসলাম রনি:
দেশের অন্যতম শীর্ষস্থানীয় নন-লাইফ বীমা প্রতিষ্ঠান প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম। সম্প্রতি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়। এই পদোন্নতির পূর্বে তিনি একই প্রতিষ্ঠানে সহকারী ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।
মোহাম্মদ সিরাজুল ইসলাম দীর্ঘ ২২.৫ বছর ধরে প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি-তে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে কাজ করছেন। তাঁর এই দীর্ঘ কর্মজীবনে তিনি কৌশলগত পরিকল্পনা, ব্যবসায়িক উন্নয়ন ও গ্রাহকসেবা পরিচালনায় বিশেষ অবদান রেখেছেন এবং প্রভাতী ইন্স্যুরেন্সের প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
নতুন এই দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, “আমাকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে মনোনীত করায় আমি প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি-এর পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতে প্রতিষ্ঠানের ব্যবসায়িক সম্প্রসারণ, গ্রাহকসেবার মান উন্নয়ন এবং দেশের বীমা খাতের টেকসই প্রবৃদ্ধিতে অবদান রাখতে সর্বোচ্চ চেষ্টা বজায় রাখব।”
পেশাগত জীবনে অত্যন্ত অভিজ্ঞ মোহাম্মদ সিরাজুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমকম (স্নাতকোত্তর) ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি সিএ (কোর্সেস কমপ্লিটেড) এবং এলএলবি ডিগ্রিধারী। তিনি দেশ-বিদেশে বীমা সংশ্লিষ্ট বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণ ও সেমিনারে অংশ নিয়েছেন।
প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। কোম্পানিটি দেশের একটি শীর্ষস্থানীয় নন-লাইফ বীমা প্রতিষ্ঠান, যেটির ক্রেডিট রেটিং-এএএ।

ছবি: প্রভাতী ইন্সুরেন্সের নতুন ডিএমডি মোঃ সিরাজুল ইসলাম

ছবি : প্রভাতী ইন্সুরেন্সের নতুন ডি এম ডি মোঃ সিরাজুল ইসলাম

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার