1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ার কৃতি সন্তান মোহাম্মদ খোরশেদ আলমের পিএইচডি ডিগ্রী অর্জন কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগগত ইউএনও অমিত রায়ের মতবিনিময় সভা অমিত রায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান পে-স্কেল নিয়ে আসছে গেজেট দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জরুরি নির্দেশনা কচুয়ায় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার ছাপাখানা ও প্রকাশনা সংক্রান্ত আইনের সংশোধনের বিষয়ে আমি তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব :শেখ ফরিদ আহমেদ মানিক এমপি কচুয়ায় জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার সুযোগে সেমিনার কচুয়ার নাউপুরায় আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচিতি সভা কচুয়ায় হেযবুত তওহীদের ‘মুখোশ উন্মোচন’ শীর্ষক সেমিনার
শিরোনাম

কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৯৫৬ বার পড়া হয়েছে

উৎসব মূখর পরিবেশে কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৮ ডিসেম্বর বৃহস্পতিবার কচুয়া পৌরসভার হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি । এ সময় তিনি বলেন রাজনীতিতে গণতন্ত্র চর্চা করা ভালো। গণতন্ত্র চর্চার নামে রাজনীতিতে কালো টাকার অনুপ্রবেশ ঘটলে কোন আদর্শিক দল রাজনীতিতে টিকে থাকতে পারবে না। যারা বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনাকে ভালোবাসে তারাই আওয়ামী লীগ করার অধিকার রাখেন। সকল বেধাবেধ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই। শুধুমাত্র দলের ভোটকে পুঁজি করে নির্বাচনে বৈতরনী পার হওয়া যাবে না। দলের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। আসুন আমরা সকলে মিলে দলটাকে ঐক্যবদ্ধ রাখি।
সম্মেলন উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মো: নাছির উদ্দিন। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল । কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ুব আলী পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগের পরিচালনায় প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রেীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি ,ত্রান ও সমাজ কল্যান সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সদস্য গোলাম রাব্বানী চিনু, ঢাকা মহানগর শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিকুর রহমান, এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মো: গোলাম হোসেন প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে সভাপতি সাধারন সম্পাদক পদে পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত জনান হবে বলে ঘোষনা দিয়ে সভা সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার