চাঁদপুরের মতলব দক্ষিণের নারায়নপুর ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়।
আবু সায়েম, মতলব দক্ষিণ (চাঁদপুর)সংবাদদাতা :
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নারায়নপুর ডিগ্রি কলেজ ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস নানা আয়োজনে পালন করা হয়েছে।
৭ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১১টায় নারায়নপুর ডিগ্রি কলেজ অডিটোরিয়াম কক্ষে প্রভাষক আ ফ ম ড, সাইফুর রহমান ও মুক্তার হোসেনের যৌথ সঞ্চালনায় কলেজ গভর্নিং বডি সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি নারায়নপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ও নারায়নপুর ডিগ্রি কলেজ হিতৈষী সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন ভুঁইয়া।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও অত্র কলেজের দাতা সদস্য মিজানুর রহমান সরকার।
স্বাগত বক্তব্য রাখেন নারায়নপুর ডিগ্রি কলেজ অধ্যক্ষ রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নপুর ডিগ্রি কলেজ দাতা সদস্য মিজানুর রহমান সরকা,বিদ্যুৎসাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন মিঞা, বিশিষ্ট সমাজ সেবক সুলতান কাজী। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজন হিসেবে রচনা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে । এসময়ে রচনা ও কুইজ প্রতিযোগিতা অংশ গ্রহণ করে কলেজ শিক্ষার্থ বৃন্দ।
সবশেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার স্বরুপ ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।
এসময়ে উপস্থিত ছিলেন কলেজ অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমাণ্য ব্যাক্তি বর্গ প্রমূখ।

ছবি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নারায়নেপুর ডিগ্রী কলেজে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।
Leave a Reply