কচুয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি :
কচুয়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
তাছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীগন তাদের কর্মী সমর্থক নিয়ে র্যালি ও সমাবেশে তাদের প্রার্থিতা জানান দেন।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালিটি বের করা হয়। র্যালিটি পোড়ো বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়।
এর আগে দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকঢোল ও বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল সহকারে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে সমবেত হতে থাকেন। নেতাকর্মীদের সরব উপস্থিতি, স্লোগান ও মিছিলে পুরো কলেজ প্রাঙ্গণ ও আশপাশের এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালি ও সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটে।
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদীন স্বপন, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সারফিন হোসাইন, কচুয়া পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত, সাধারণ সম্পাদক হাবিব উন নবী সুমন, উপজেলা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রনি তালুকদার, সহ-সভাপতি আব্দুল কাহার মজুমদার, সাখাওয়াত হোসেন সাক্কু ও সাধারণ সম্পাদক সম্রাট রইছ উদ্দিন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির প্রধান, জেলা বিএনপির সদস্য মঞ্জুর আহমদ সেলিম, কচুয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি আজিজুল্লাহ মাস্টার ও উপাধ্যক্ষ নওশের আলম, উপজেলা বিএনপির সদস্য মনির হোসেন পাটোয়ারী, মহিলা বিষয়ক সম্পাদিকা শান্তা ইসলাম পপি, কচুয়া সরকারি কলেজের সাবেক ভিপি নূর মোহাম্মদ কচি, বিএনপি নেতা হাজী তরিকুল ইসলাম, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা কবির হোসেন ও সাধারণ সম্পাদক নূর আহমাদ আজাদ।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র্যালি ও সমাবেশে অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে কচুয়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

ছবি : কচুয়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশে বক্তব্য রাখছেন উপজেলা বিএনপি’র সভাপতি খায়রুল আবেদিন স্বপন।
Leave a Reply