1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চান্দিনায় সৌদি প্রবাসী আলী আশ্রাফকে বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদের সংবাদ সম্মেলন কচুয়ায় অবসরপ্রাপ্ত ও মরণোত্তর ৮৪ শিক্ষক-কর্মচারীকে সম্মাননা কচুয়ায় সাংবাদিক ও শিশু কন্যার ওপর হামলার অভিযোগ কচুয়ার বিতারা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান মজুমদার কচুয়া ডাকবাংলো মসজিদে সিএনজি চালকদের জামাতে নামাজ আদায় কচুয়ার রহিমানগরে বিশেষ অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির লিটন কচুয়ার পশ্চিম সহদেবপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাকির পাটওয়ারী কচুয়ার আশ্রাফপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই
শিরোনাম

কচুয়ায় জুলাই গনঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে   জামায়াতের গণমিছিল

  • আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে
ছবি: কচুয়ায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের গণ মিছিল সমাবেশ

কচুয়ায় জুলাই গনঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে   জামায়াতের গণমিছিল
নিজস্ব প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলা শাখার উদ্যোগে শনিবার বিকেলে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১ আগষ্ট বিকেলে  ডাকবাংলো প্রাঙ্গণ থেকে  গণমিছিল শুরু হয়ে কচুয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ  শেষে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তাগন , তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— জুলাইয়ের হত্যাকাণ্ড এবং মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচার দ্রুত সম্পন্ন করা, শহীদ ওসমান বিন হাদীর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করার দাবী জানান।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট  আবু তাহের মিজবাহ’র  সভাপতিত্বে এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ আলীর  সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য  রাখেন  চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।
এ সময় আরও বক্তব্য  রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার সিরাজুল ইসলাম, কচুয়া পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফখরুল ইসলাম, সাচার ইউনিয়ন পরিষদে জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন হেলালী,  কড়ইয়া ইউনিয়নের  সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী খালেদ সাইফুল্লাহ পাটোয়ারী,  গোহট উত্তর ইউনিয়নের  সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম এবং  বিতারা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান   প্রার্থী মাসুম বিল্লাহসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। 
সমাবেশ শেষে নেতৃবৃন্দ ঘোষিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

ছবি: কচুয়ায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের গণ মিছিল সমাবেশ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার