1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার প্রধান অভিযুক্ত রংপুর থেকে গ্রেপ্তার কচুয়ায় কৃষকের মাঝে সার, বীজ ও কৃষিযন্ত্রপাতি বিতররণ উদ্বোধন  কচুয়ার আশেক আলী খান স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান কচুয়ার রহিমানগর ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও আলোচনা সভা কচুয়ার চৌমুহনী দারুস সুন্নাত আলিম মাদ্রাসায় মিলাদ ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কচুয়ার চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশে মাদক ব্যবসায়ী ও মাদক সেবী কারো সাথেই কোন আপোষ নয় :পুলিশ সুপার মোঃ রবিউল হাসান কচুয়ায় ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার কচুয়ায় আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণ কচুয়ার সাচারে ভ্রাম্যমাণ আদালতে ৫ মিষ্টি ব্যবসাযীর জরিমানা
শিরোনাম

কচুয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার প্রধান অভিযুক্ত রংপুর থেকে গ্রেপ্তার

  • আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

কচুয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার প্রধান অভিযুক্ত রংপুর থেকে গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার:
কচুয়ায় পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত স্বামী আলমগীর হোসেনকে রংপুর থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঘটনার পর পলাতক আলমগীরকে ২৪ ঘন্টার মধ্যেই শনিবার গ্রেপ্তার করতে সক্ষম হয় কচুয়া থানা  পুলিশ।
অভিযোগ রয়েছে , প্রায় দুই বছর আগে অভিযুক্ত একই বাড়ির প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে প্রতিবাদ করলে অভিযুক্ত প্রায়ই তার স্ত্রীকে (৩২) মারধর করতেন। সবশেষ শুক্রবার আলমগীর তার স্ত্রী মরিয়মকে গুরুতর আহত করেন বলেও অভিযোগ ওঠে। 
এ সময় গুরুতর আহত মরিয়মকে প্রথমে সাচারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।  তবে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।ঘটনার পর থেকে আলমগীর পালিয়ে যায়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করে।
তিনি আরও বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত আলমগীর হোসেনকে মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ  রংপুর থেকে গ্রেপ্তার করেছে।  অভিযুক্তকে কচুয়া থানায় আনা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য রবিবার আদালতে রিমান্ডের আবেদন করা হবে।এদিকে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শাহীন আক্তারকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ছবি : স্ত্রী হত্যার প্রধান আসামী গ্রেফতারকৃত আলমগীর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার