1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ার কৃতি সন্তান মোহাম্মদ খোরশেদ আলমের পিএইচডি ডিগ্রী অর্জন কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগগত ইউএনও অমিত রায়ের মতবিনিময় সভা অমিত রায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান পে-স্কেল নিয়ে আসছে গেজেট দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জরুরি নির্দেশনা কচুয়ায় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার ছাপাখানা ও প্রকাশনা সংক্রান্ত আইনের সংশোধনের বিষয়ে আমি তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব :শেখ ফরিদ আহমেদ মানিক এমপি কচুয়ায় জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার সুযোগে সেমিনার কচুয়ার নাউপুরায় আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচিতি সভা কচুয়ায় হেযবুত তওহীদের ‘মুখোশ উন্মোচন’ শীর্ষক সেমিনার
শিরোনাম

কচুয়ায় ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে
ছবি: কচুয়ায় গাজা ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কচুয়ায় ১৩ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
স্টাফ রিপোর্টার:
সোমবার চাঁদপুরের কচুয়া থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ( ফেসবুকে) প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস রিলিজে উল্লেখ করা হয়- কচুয়া থানার অফিসার ইনচার্জ এর নির্দেশক্রমে ও পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ রাশেদুল হক এর নেতৃত্বে এ এস আই (নিরস্ত্র)মোঃ নাজমুল ইসলাম সঙ্গীয়ফোর্সসহ কচুয়া পৌরসভাধীন কড়ইয়া কড়ইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া ওই গ্রামের মোঃ শফিকের ছেলে সজিব(২২) নামক এক ব্যক্তিকে দেহ তল্লাশী করিয়া ১০০গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় আসামীর বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ( নং-৪৯) করা হয়েছে।

এদিকে একই দিনে এসআই(নিরস্ত্র) মৃদুল বড়ুয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ কচুয়া থানাধীন ০৬ নং উত্তর কচুয়া ইউপির ৭নং ওয়ার্ডস্থ দুলালের চায়ের দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া উজানী গ্রামের অধিবাসী রফিকুল ইসলামের ছেলে সুমন(২১), একই গ্রামের মাশুকের ছেলে সুমন (২০), কে তাহাদের দেহ তল্লাশী করিয়া ০৪ পিস ইয়াবাসহ আটক করে। পৃথক এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে । মামলা নং-৫০।

অপরদিকে এসআই(নিরস্ত্র)/মোঃ নাজমুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ কচুয়া পৌরসভাধীন করইশ দক্ষিনপাড়া বাচ্চু মিয়ার দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া একই উপজেলার আকিয়ারা গ্রামের আমির হোসেনের ছেলে মোঃ সোহাগ(২৮) কে ০৯(নয়) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কচুয়া থানায় অপর একটি মামলা দায়ের করা হয়েছে। যার নং-৫১।
গ্রেপ্তারকৃত সকল আসামিদেরকে সোমবার বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

ছবি: কচুয়ায় গাজা ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি : কচুয়ায় ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার