1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ার কৃতি সন্তান মোহাম্মদ খোরশেদ আলমের পিএইচডি ডিগ্রী অর্জন কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগগত ইউএনও অমিত রায়ের মতবিনিময় সভা অমিত রায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান পে-স্কেল নিয়ে আসছে গেজেট দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জরুরি নির্দেশনা কচুয়ায় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার ছাপাখানা ও প্রকাশনা সংক্রান্ত আইনের সংশোধনের বিষয়ে আমি তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব :শেখ ফরিদ আহমেদ মানিক এমপি কচুয়ায় জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার সুযোগে সেমিনার কচুয়ার নাউপুরায় আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচিতি সভা কচুয়ায় হেযবুত তওহীদের ‘মুখোশ উন্মোচন’ শীর্ষক সেমিনার
শিরোনাম

কচুয়ার রহিমানগর ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও আলোচনা সভা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২৩৪ বার পড়া হয়েছে
ছবি : কচুয়ার রহিমানগর ডিগ্রী কলেজে প্রধান অতিথির বক্তব্য রাখছেন কলেজ গভর্নিং বোর্ডের সভাপতি নাজমুন নাহার বেবি

কচুয়ার রহিমানগর ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও আলোচনা সভা
নিজস্ব সংবাদদাতা :
কচুয়া উপজেলা রহিমানগর ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৫ জুন কলেজ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি, বিএনপি’র মহিলা দলের কেন্দ্রীয় সহ সভাপতি শিক্ষানুরাগী নাজমুল নাহার বেবি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,ভালো ফলাফল করতে হলে নিয়মানুবর্তিতার মাধ্যমে লেখাপড়া করতে হবে। মনে রাখতে হবে এটি তোমাদের জীবনের শ্রেষ্ঠ সময়। তোমরাই আগামীদিনের বাংলাদেশের বিনির্মাতা। দ্বাদশ শ্রেণীর ভালো সংখ্যক শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। আমার দৃষ্টিতে ড্রপ আউটের পরিমান অনেক বেশি। ভালো শিক্ষার জন্য এটি কখনোই কাম্য নয়। এ ব্যাপারে শিক্ষকদের আরো দায়িত্বশীল হতে হবে।
কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের বিদ্যোৎসাহী সদস্য সাবেক প্রধান শিক্ষক আজিজুল্লাহ মাস্টার, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান জালাল, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সারফিন হোসাইন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিব উন নবী সুমন,প্রধান শিক্ষক আমিনউল্লাহ, আবুল খায়ের বিএসসি।
আরো বক্তব্য রাখেন কলেজের প্রভাষক হুমায়ুন কবির, ছবির হোসেন , ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শাহজাহান মজুমদার, উপজেলা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক সম্রাট রইস উদ্দিন, বিদায়ী শিক্ষার্থী তানহা আক্তার, ফাতেহা আক্তার, সাবিনা ইয়াসমিন ও একাদশ শ্রেণির শিক্ষার্থী নাসিমা আক্তার।
আলোচনা শেষে ডাক্তার শহীদুল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ প্রদান করেন প্রধান অতিথি নাজমুন নাহার বেবিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন রশিদুল হাসান।
এ সময় কলেজের উপাধ্যক্ষ হুমায়ুন কবির,শিক্ষক শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

ছবি : কচুয়ার রহিমানগর ডিগ্রী কলেজে প্রধান অতিথির বক্তব্য রাখছেন কলেজ গভর্নিং বোর্ডের সভাপতি নাজমুন নাহার বেবি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার