1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অমিত রায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান পে-স্কেল নিয়ে আসছে গেজেট দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জরুরি নির্দেশনা কচুয়ায় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার ছাপাখানা ও প্রকাশনা সংক্রান্ত আইনের সংশোধনের বিষয়ে আমি তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব :শেখ ফরিদ আহমেদ মানিক এমপি কচুয়ায় জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার সুযোগে সেমিনার কচুয়ার নাউপুরায় আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচিতি সভা কচুয়ায় হেযবুত তওহীদের ‘মুখোশ উন্মোচন’ শীর্ষক সেমিনার বিদ্যুৎ সাশ্রয় ও নির্ধারিত সময়ে দোকান বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান কচুয়ায় ৮শত পিচ ইয়াবা ও দেড় কেজি গাঁজাসহ ১নারী মাদক ব্যবসায়ীসহ আটক-৫
শিরোনাম

অকেজো কচুয়া বিশ্বরোড এলাকার ড্রেনেজ ব্যবস্থা!

  • আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে
অকেজো কচুয়া বিশ্বরোড এলাকার ব্যবস্থা!

অকেজো কচুয়া বিশ্বরোড এলাকার ড্রেনেজ ব্যবস্থা!
স্টাফ রিপোর্টার:
কচুয়া বিশ্বরোডের ড্রেনেজ ব্যবস্থা থাকার পর অচল অবস্থায় পড়ে আছে ময়লা আবর্জনায় ভর্তি ড্রেন। স্থানীয়রা জানান, রাস্তার দু’পাশের ড্রেনে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলায় এবং ময়লা অপসারণের ব্যবস্থা না থাকায় বন্ধ হয়ে গেছে ড্রেন।এখন চিত্রটি এমন দাঁড়িয়েছে মনে হয় যেন; এখানে আগে কোন ড্রেনই ছিল না। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে এলাকাটি কর্দমাক্ত হয়ে পড়ছে। এতে করে জনাকীর্ণ বিশ্বরোড এলাকায় স্থানীয় পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ লক্ষ্য করা গেছে।বিশেষ করে বিশ্বরোড বাজার এলাকার বসবাসকারী আবাসিক বাসিন্দারাও ভোগান্তিতে পড়েছে।
স্থানীয় ব্যবসায়ীদের এমন স্বেচ্ছাচারিতায় সাধারন জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে।
সরজমিনে গিয়ে দেখা যায়-রাস্তার দুই ধারে দু’টি ড্রেনেজ ব্যবস্থার লাইন থাকলেও বর্তমানে ময়লা আবর্জনা জমে ড্রেন দুটি বন্ধ হয়ে গেছে।বিশেষ করে বিশ্বরোড এলাকার হারুন এভিনিউ মার্কেটের সামনের কাঁচাবাজার বসিয়ে এখানকার পরিবেশ নষ্ট করা হয়েছে।বাজারের উচ্ছিষ্ট সামনের ড্রেনে পেলে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এ এ ধরনের ঘটনা ঘটছে । রাস্তার উল্টো দিকে (পূর্ব পাশে) স্থানীয় রেন্টএকার’ এর সমস্ত গাড়ি ধোয়া ময়লা পানি ও আবর্জনা এ ড্রেনেই জমা হয়। এর ফলে এলাকার পরিবেশ নষ্টসহ ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।
জানাগেছে- সড়ক ও জনপদ (সওজ) এর অধীনে হওয়া বিশ্ব রোড এলাকার প্রধান সড়কের দু’পাশের ড্রেনেজ ব্যবস্থা সংস্কার না করায় ড্রেন দুটি আর দৃশ্যমান নয় । পানি ও বর্জ্য সরার কোন ব্যবস্থা না থাকায় একটুখানি বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে সড়কের আস্তর উঠে গিয়ে মেরামত করার পরপরই সড়ক নষ্ট হয়ে যাচ্ছে
এদিকে কচুয়া পৌরসভা কর্তৃপক্ষ একই সড়কে ভিন্ন ড্রেনেজ ব্যবস্থা চালু করলেও কার্যত সেগুলো অচল রয়েছে। সময়ে সময়ে এগুলো পরিষ্কার না করায় ড্রেন চোখে পরলেও ময়লা অপসারণ হচ্ছে না । এতে করে সরকারের দেয়া জনকল্যাণকর এ প্রকল্পে লক্ষ লক্ষ টাকা ব্যয় করার পরও জনগণের কোন কাজে আসছে না।
প্রকাশ :কচুয়া উপজেলার সাড়ে চার লক্ষ বাসিন্দার ঢাকা মুখী একমাত্র বাসস্ট্যান্ড এই বিশ্ব রোড এলাকায়। এছাড়াও হাজীগঞ্জ-চাঁদপুর বা কুমিল্লায় যাতায়াতকারী পথচারীরাও এ সড়কটি ব্যবহার করে থাকেন। এ সড়কের ন্যায় কচুয়া পৌরসভার অধীনে স্থাপনকরা বেশিরভাগ ড্রেনেজ ব্যবস্থাই অচল রয়েছে।
জানতে চাইলে কচুয়া পৌরসভাধীন বিশ্বরোড এলাকার বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম রুবেল জানিয়েছেন -কিছুদিন পূর্বে বেসরকারি সংস্থা (এনজিও) ব্র্যাক এর সহযোগিতায় ড্রেনগুলো পরিষ্কার করা হয়েছিল।কিন্তু অতি বৃষ্টির কারণে আবার ড্রেনগুলো ভরাট হয়ে যায়।জনগণের কল্যাণে ড্রেনগুলো সচল করা জরুরি।

অকেজো কচুয়া বিশ্বরোড এলাকার ব্যবস্থা!

ছবি : কচুয়া বিশ্বরোডের ভরাট হয়ে যাওয়া ড্রেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার