1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হাজিগঞ্জ ব্যবসায়ী সমিতির নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এগিয়ে শরীফ মজুমদার কচুয়ায় জশনে জুলুছে ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপিত কচুয়ার কৃতি সন্তান মোহাম্মদ খোরশেদ আলমের পিএইচডি ডিগ্রী অর্জন কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগগত ইউএনও অমিত রায়ের মতবিনিময় সভা অমিত রায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান পে-স্কেল নিয়ে আসছে গেজেট দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জরুরি নির্দেশনা কচুয়ায় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার ছাপাখানা ও প্রকাশনা সংক্রান্ত আইনের সংশোধনের বিষয়ে আমি তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব :শেখ ফরিদ আহমেদ মানিক এমপি কচুয়ায় জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার সুযোগে সেমিনার
শিরোনাম

দীর্ঘ ১৬ বছর পর চাঁদপুরের কচুয়ায় বিএনপির বিশাল জনসভা

  • আপডেট : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৯০৪ বার পড়া হয়েছে
ছবি: কচুয়ায় বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও সাবেক দুবারের এমপি ড.আ.ন.ম এহসানুল হক মিলন।

দীর্ঘ ১৬ বছর পর চাঁদপুরের কচুয়ায় বিএনপির বিশাল জনসভা
কচুয়া বার্তা রিপোর্ট ॥দীর্ঘ ষোল বছর পর চাঁদপুরের কচুয়ায় বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। কচুয়ার প্রতিটি ইউনিয়ন থেকে নেতা কর্মী সমর্থগন সকাল থেকে মিছিল সহকারে হযরত শাহনেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে মাঠে জড়ো হয়। দুপুরের পর পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বেশ কিছু জনগনকে স্কুল ভবনের ছাদে উঠে ড.আ.ন.ম এহসানুল হক মিলনের বক্তব্য শুনতে দেখা গেছে। ৩১ আগষ্ট শনিবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে পৌরসভার হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও সাবেক দুবারের এমপি ড.আ.ন.ম এহসানুল হক মিলন। এ সময় তিনি বলেন আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশের ন্যায় কচুয়ায় ব্যাপক চাঁদাবাজী ও মিথ্যা মামলা দিয়ে বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে হয়রানী করে ঘর ছাড়া করা হয়েছে। আমাদের বহু নেতা কর্মী মারা গেছে। ওই সময় বাবার জানাজায় অংশ গ্রহন করতে দেওয়া হয়নি। কচুয়ায় শান্তির বাতাস বইছে। কচুয়ার বিএনপিতে কোন চাঁদাবাজের স্থান নেই। ৫ আগষ্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আগামী নির্বাচনে আমাদের জযের লক্ষ নিয়ে সবাই এক হয়ে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নাজমুন নাহার বেবী,জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আ্যাড.মাওলানা আবুল হোসেন। উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকী এবং পৌর বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটওয়ারীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক শাহজালাল প্রধান,বিএনপির সিনিয়র সহসভাপতি আবদুল ওয়াদুদ মজুমদার,আবদুল আজিজ মাষ্টার,আমিনুল ইসলাম মালেক,যুগ্ম সাধারন সম্পাদক সারফিন হোসাইন মাসুদ,নওশের আলম.মাসুদ এলাহী সুভাস,দপ্তর সম্পাদক শরীফ শাহজী,পৌরসভার কাউন্সিলর আ:মান্নান, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম,উপজেলা যুবদলের সভাপতি আ: ছালাম শান্ত,সাধারন সম্পাদক হাবিব উন নবী সুমন,ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ,সাধারন সম্পাদক সাইফুল ইসলাম পাটওয়ারী,পৌর ছাত্র দলের সভাপতি জাহিদুল ইসলাম শরীফ,সাধারন সম্পাদক মহিন। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক জনসভায় অংশ গ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার