1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় সম্পত্তিগত বিরোধে মারধরের অভিযোগ, আহত ১: তিন কন্যার সম্পত্তির আকুতি শুধু পাঠ্য বই নির্ভর শিক্ষা নয় :শিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন কচুয়া ভ্রাম্যমান আদালতে ৮ ঔষধ ব্যবসায়ীর জরিমানা কচুয়ায় সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপি’র মত বিনিময়। কচুয়ায় সাচারে লাখো ভক্তের সমাগমে ভারতীয় উপমহাদেশের বৃহত্তম রথ যাত্রা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সবার শীর্ষে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষামন্ত্রী একক সিদ্ধান্তে পরীক্ষা বন্ধ করতে পারে না : নাজমুন নাহার বেবী কচুয়ায় সড়কের পাশের গাছ কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ কুমিল্লাস্থ কচুয়া সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কচুয়ায় আল রাজ্জাক চাইনিজ ও কমিউনিটি সেন্টারের উদ্বোধন
শিরোনাম

কচুয়ায় মোটর সাইকেলের জন্য এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ॥ দাবী পরিবারের

  • আপডেট : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৬৭৩ বার পড়া হয়েছে

কচুয়া পৌরসভার তাহসান তফাদার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী মোটরসাইকেল কিনে না দেওয়ায় আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষে থেকে দাবী করা হয়েছে।
রবিবার সকালে পৌরসভার ৫নং ওয়ার্ডের ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে কচুয়া থানার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তরের জন্য চাঁদপুর সরকারি হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের বাবা জামাল হোসেন তফাদার জানান, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সুখে শান্তিতে তাঁর সংসার চলে আসছিলো। সে চলমান এসএসসি পরীক্ষায় কচুয়া আইডিয়াল স্কুল থেকে বিজ্ঞান বিভাগে অংশ গ্রহন করছে।
এলাকার কিছু বিপদগামী ছেলেদের সাথে মিশে আমার ছেলে তাহসান বিপথে চলে যায়। কয়েকদিন যাবৎ বায়না ধরে তাকে মোটরবাইক কিনে দিতে হবে, না দিলে সে আত্মহত্যা করবে।১৩ মে শনিবার সন্ধ্যায় আমার এবং স্ত্রীর সাথে চাপ প্রয়োগ করতে থাকে,আজকের রাতের মধ্যে তাকে মোটরবাইক কিনে দিতে হবে। অনেক বুঝানোর পর বলেছি পরীক্ষা শেষ হলেই মোটরবাইক কিনে দিবো,তাতেও সে মানতে নারাজ। পরে আমরা সবাই ঘুমিয়ে পরলে সকলের অগোচরে তার কক্ষে গিয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে পরে। ভোর রাতে তাহসানের কক্ষে ভিতর থেকে শব্দ শুনতে পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে তাহসানকে সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখে দ্রুত ফ্যান থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। বলতে সেই হাউমাউ করে কান্না ভেঙ্গে পরে। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ মৃত দেহ উদ্ধার করে থানা নিয়ে যায়। মর্হুতের মধ্যে তাহসানের মৃত সংবাদটি ছড়িয়ে পরলে তার সহপাঠী আত্মীয় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

ছবি: কচুয়া এসএসসি পরীক্ষার্থী তাহসানের (ফাইল) ছবি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার