1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় শিক্ষক সমাবেশে: শিক্ষামন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন কচুয়া ভ্রাম্যমান আদালতে ৮ ঔষধ ব্যবসায়ীর জরিমানা কচুয়ায় সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপি’র মত বিনিময়। কচুয়ায় সাচারে লাখো ভক্তের সমাগমে ভারতীয় উপমহাদেশের বৃহত্তম রথ যাত্রা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সবার শীর্ষে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষামন্ত্রী একক সিদ্ধান্তে পরীক্ষা বন্ধ করতে পারে না : নাজমুন নাহার বেবী কচুয়ায় সড়কের পাশের গাছ কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ কুমিল্লাস্থ কচুয়া সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কচুয়ায় আল রাজ্জাক চাইনিজ ও কমিউনিটি সেন্টারের উদ্বোধন চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা
শিরোনাম

কচুয়ায় শিক্ষক সমাবেশে: শিক্ষামন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন

  • আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে
ছবি: কচুয়ায় শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন

কচুয়ায় শিক্ষক সমাবেশে:
শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই নির্ভর শিক্ষা নয়, বিতর্কচর্চা, সাংস্কৃতিক চর্চা, ধর্মীয় মূল্যবোধ, খেলাধুলা এবং বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন
নিজস্ব প্রতিনিধি:
কচুয়ায় যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা, দক্ষ শিক্ষক,মানবসম্পদ উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা পর্ষদের সভাপতিদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন বলেন,শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই নির্ভর শিক্ষা নয়, বিতর্কচর্চা, সাংস্কৃতিক চর্চা, ধর্মীয় মূল্যবোধ, খেলাধুলা এবং বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে চুক্তি করা হয়েছে এবং ৮০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দেশের প্রতিটি বিদ্যালয়ে পাঠাভ্যাস গড়ে তোলার জন্য বই সরবরাহ করা হবে।
তিনি আরো বলেন, নিজ সন্তানকে যদি নিজ প্রতিষ্ঠানে পড়াতে না পারেন, তাহলে অন্যরা কেন তাদের সন্তান আপনাদের প্রতিষ্ঠানে ভর্তি করবে? তিনি জেলা স্কুলগুলোর অতীত ঐতিহ্যের কথা তুলে ধরে বলেন, প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা একসময় নিজেদের সন্তান সরকারি বিদ্যালয়ে পড়াতেন। সেই মান ও আস্থা ফিরিয়ে আনতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
মনোহরপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি খোরশেদ আলম মান্নানের সভাপতিত্বে ও সাচার ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নওশের আলম ও শিক্ষক জামাল হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রফেসর আহসান পারভেজ, রোস্তম আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন, প্রধান সমন্বয়ক শাহ জালাল প্রধান, সম্পাদক মাসুদ এলাহী মাসুদ এলাহী সুবাস,কচুয়া উত্তরাঞ্চল বিএনপির সাধারন সম্পাদক মো: ইউসুফ মিয়াজী, চাপই’র অধ্যক্ষ প্রকৌশলী জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আলী আশ্রাফ খান।
আরো বক্তব্য রাখেন আশরাফপুর মাদ্রাসার অধ্যক্ষ আক্কাছ আলী ,সাচার উচ্চ বিদ্যালয়ের সভাপতি বটু কৃষ্ণ বসু ,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমন, প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াস মিয়া, আমান উল্লাহ,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোতাহার হোসেন, প্রমূখ। এ সময় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
প্রফেসর ড.আতিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান রাসেল, সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ আবু নাছির, জেলা শিক্ষা অফিসার নুরুল্লাহ,প্রেসক্লাবের সভাপতি আগাউল করিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,পরিচালনা পর্ষদের সভাপতিগন সমাবেশে অংশগ্রহণ করেন।

ছবি: কচুয়ায় শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার