1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় সম্পত্তিগত বিরোধে মারধরের অভিযোগ, আহত ১: তিন কন্যার সম্পত্তির আকুতি শুধু পাঠ্য বই নির্ভর শিক্ষা নয় :শিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন কচুয়া ভ্রাম্যমান আদালতে ৮ ঔষধ ব্যবসায়ীর জরিমানা কচুয়ায় সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপি’র মত বিনিময়। কচুয়ায় সাচারে লাখো ভক্তের সমাগমে ভারতীয় উপমহাদেশের বৃহত্তম রথ যাত্রা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সবার শীর্ষে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষামন্ত্রী একক সিদ্ধান্তে পরীক্ষা বন্ধ করতে পারে না : নাজমুন নাহার বেবী কচুয়ায় সড়কের পাশের গাছ কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ কুমিল্লাস্থ কচুয়া সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কচুয়ায় আল রাজ্জাক চাইনিজ ও কমিউনিটি সেন্টারের উদ্বোধন
শিরোনাম

কচুয়ায় সম্পত্তিগত বিরোধে মারধরের অভিযোগ, আহত ১: তিন কন্যার সম্পত্তির আকুতি

  • আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে
ছবি: কচুয়ায় সম্পত্তির বিরোধে আহত - ১

কচুয়ায় সম্পত্তিগত বিরোধে মারধরের অভিযোগ, আহত ১: তিন কন্যার সম্পত্তির আকুতি
কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের দহুলিয়া গ্রামে দীর্ঘদিনের সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে মারধরের ঘটনায় একজন আহত হওয়ার অভিযোগ উঠেছে।  সোমবার ২৭ জুলাই সকালে উপজেলার  দহুলিয়া শজুলিয়া দরবার শরীফের পাশের বাড়ির মৃত সিদ্দিকুর রহমানের ছেলে শফিউল্লাহ হামলার শিকার হয়।আহত শফিউল্লাহ জানান, ওইদিন সকালে বাড়ির পাশের একটি চায়ের দোকানে চা পান করতে গেলে তার চাচাতো ভাই কামাল হোসেন বাবুল ও তার সহযোগীরা তাকে মারধর করে। এতে তিনি আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ছবি: কচুয়ায় সম্পত্তির বিরোধে আহত – ১

ওই গ্রামের  মৃত শাহ আলমের  কন্যা সুমাইয়া আক্তারসহ অপর দুবোন  তাদের পৈতৃক ও ক্রয়সূত্রে অর্জিত সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার দাবি করেছেন। 

শফিউল্লাহর পুত্রবধূ ও মৃত শাহ আলমের মেয়ে সুমাইয়া আক্তার জানান  তার বাবার মৃত্যুর পর পৈতৃক ও ক্রয়সূত্রে অর্জিত প্রায় ৯৪.৯১ শতক জমি  তার চাচা কামাল হোসেন বাবুল জোরপূর্বক দখল করে রেখেছেন।  এ ঘটনায় সুমাইয়া আক্তার   চাঁদপুরের বিজ্ঞ  চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  আদালতে মামলা দায়ের করেন। মামলা নং সিআর ৪০৫/২০২৫।বিজ্ঞ আদালত  আদালতের নির্দেশে বিষয়টি জেলা লিগ্যাল এইড কমিটির মাধ্যমে আপস-মীমাংসার জন্য পাঠানো হয়।
 লিগ্যাল এইডের উদ্যোগে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। লিগ্যাল এইডের  পক্ষ থেকে   কামাল হোসেন বাবুলকে শাহআলমের সন্তানদের সম্পত্তি বুঝিয়ে দেওয়ার কথা বলা হলেও  কামাল হোসেন বাবুলের  অসহযোগিতা ও অনিচ্ছার কারণে সম্পত্তির বিষয়টির মীমাংসা হয়নি । 
সম্পত্তির বিষয়টি সমাধান হয়নি  মর্মে  দায়িত্বপ্রাপ্ত   চীফ  লিগ্যাল লিগাল এইড অফিসার আবদুল আলিম    ৮ জুলাই বিজ্ঞ আদালতে প্রতিবেবদন  পেশ করেন।
সুমাইয়া অভিযোগ করেন, তাদের পরিবারকে বিভিন্ন সময় হুমকি-ধমকি দেওয়া হচ্ছে এবং এখনো  তাদের প্রাপ্য সম্পত্তি বুঝিয়ে দেওয়া হয়নি।
কামাল হোসেন  বাবুল  এলাকার  কিছু  লোকের সহযোগিতায় প্রভাব খাটিয়ে অসহায় পিতৃহারা তিন কন্যাকে সম্পত্তি থেকে বঞ্চিত  করেছে  বলে তারা দাবী করেন।
সুমাইয়া ও তার দুই বোন তার বাবার রেখে যাওয়ার সম্পত্তি ফিরে পেতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে। 
তবে অভিযুক্ত কামাল হোসেন বাবুল  এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি আমার ভাই শাহ আলমের নিকট টাকা পাই। কিন্তু শাহ আলমের তিন কন্যা ওই অর্থ ফেরত দিতে অস্বীকৃতি জানায়। মারধরের বিষয়টি সাথে আমি জড়িত নই। 
এ ঘটনায় এলাকায়  দু পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সুমাইয়া ও তার বোনেরা বিষয়টির আইনগত ও শান্তিপূর্ণ সমাধানের দাবি জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার