1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বৈদ্যুতিক বাতি বিতরণ কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক জাকির হোসেন কচুয়ার দারাশাহী তুলপাইয়ে ৩শত বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী হযরত দারাশাহ (রহ.) মসজিদ ও মাজার কচুয়ার চৌমুহনী ডি এস আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের সংকট কচুয়ার দক্ষিন ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক কাজী জাকির হোসেন কচুয়া বিশ্বরোডে মাদক বিরোধী সমাবেশ ইউনিয়ন পরিষদ নির্বাচন ২১ জানুয়ারী কচুয়া ৪৭০পিস ইয়াবাসহ মহিলা মাদক ব্যবসায়ী পারুল গ্রেপ্তার চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ
শিরোনাম

কচুয়ার আল ফাতেহা দারুল ইসলাম মাদ্রাসায় ছাত্র অভিভাবক সমাবেশ

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২৩৫ বার পড়া হয়েছে
ছবি:কচুয়ার আল ফাতেহা মাদ্রাসার ছাত্র অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার

কচুয়ার আল ফাতেহা দারুল ইসলাম মাদ্রাসায় ছাত্র অভিভাবক সমাবেশ
বিশেষ প্রতিনিধি :
কচুয়া পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত আল ফাতেহা দারুল ইসলাম আলিম মাদ্রাসায় ছাত্র অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই বৃহস্পতিবার মাদ্রাসার মিলনায়তনে ২০২৭ সালের দাখিল পরীক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে ও শতভাগ ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে ছাত্র অভিভাবক সমাবেশের আয়োজন করা হয় । ইসলামী ট্রাস্ট কচুয়া শাখার চেয়ারম্যান ও মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক মাওলানা আব্দুল কাইয়ুম আব্বাসীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক উপজেলা শিক্ষা সমন্বয়ক অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার। তিনি বলেন, আগামী ৬ মাসের জন্য দাখিল পরীক্ষার্থীগণ মাদ্রাসার অধীনে থাকবে। নিয়মিত ক্লাসের পাশাপাশি অতিরিক্ত ক্লাস নেওয়া হবে। সেক্ষেত্রে বাড়তি কোন ফি দিতে হবে না। টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ কোন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহন করতে পারবেনা।
শিক্ষকগন নিয়মিত প্রতিষ্ঠানে এসে দায়িত্ব নিয়ে শিক্ষার্থীদের পাঠদানে অভ্যস্ত করাতে হবে। বাবা মায়েদেরকেও সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে হবে। শিক্ষায় আমূল পরিবর্তন এনে মাননীয় শিক্ষামন্ত্রী আজ সারা বাংলাদেশে প্রশংসিত। আমরা কচুয়া উপজেলার সকল প্রতিষ্ঠানে ভালোভাবে পড়ালেখা করিয়ে শিক্ষা মন্ত্রীর সুনাম অক্ষুন্ন রাখতে কাজ করছি। তাই সকলের সহযোগিতা কামনা করছি।
প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা মোশারফ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান, স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আ: হাই । আরো বক্তব্য রাখেন অভিভাবক মুক্তিযোদ্ধা আনোয়ার শিকদার, দিদার হোসেন, মোহাম্মদ জহিরুল ইসলাম।
এসময় প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ আব্দুর রহমান,প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, কচুয়া ট্রাস্টের সদস্য মফিজুর রহমানসহ প্রতিষ্ঠানের শিক্ষক,দাখিল পরীক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

ছবি:কচুয়ার আল ফাতেহা মাদ্রাসার ছাত্র অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার