1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান-অটোচালক দল পৌর কমিটির পরিচিতি সভা কচুয়ার চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাফল্য কচুয়ায় দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষে গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসা এসএসসিতে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় উপজেলায় সবার শীর্ষে কচুয়ায় এসএসসিতে পাশের হার ৫৬%,দাখিলে৬০.৭৯% কচুয়ায় মাদকাসক্ত চিকিৎসক ইয়াবাসহ গ্রেফতার কচুয়ার মাছিমপুরে সরকারি গাছ কাটার অভিযোগ কচুয়ার নোয়াগাঁওয়ে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ কচুয়ার নলুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসীর বসত ঘর পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি ১৫ লক্ষ টাকা কচুয়ার সাচার বাজারে জোরপূর্বক পাকা দালান নির্মাণের অভিযোগ
শিরোনাম

চাঁদপুরের সম্মেলন উপলক্ষে কচুয়ায় জাতীয় পার্টির প্রস্তুতি সভা

  • আপডেট : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৮৭৯ বার পড়া হয়েছে

আগামী ১১ জুন চাঁদপুর জেলা জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষ্যে কচুয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে শনিবার (২৮ মে) কচুয়া ডাকবাংলো মিলনায়তনে কচুয়া উপজেলা জাতীয় পার্টির আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক এমরান হাসেন মিয়া।
কচুয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এমদাদুল হক রোমনের সভাপতিত্বে ও জাতীয় জাতীয় যুব সংহতি কেন্দ্রিয় কমিটির সদস্য অ্যাড. মাঈন উদ্দিন মাইনু’র পরিচালনায় প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সংসদ সদস্য জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ডা. একেএম শহীদুল ইসলাম, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক অ্যাড. শেখ আব্দুল লতিফ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা আলহাজ্ব মো. রুহুল আমিন, জয়নাল আবেদীন, দেওয়ান সিরাজুল ইসলাম, কাজী মোস্তফা কামাল, তাজুল ইসলাম, মিজানুর রহমান খান, ডা. গোলাম মোস্তফা, আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা গাজী সোলাইমান, আব্দুল হানিফ, কবির হোসেন, মাইনুল ইসলাম প্রমুখ।
সভায় ১১ জুনের চাঁদপুর জেলা জাতীয় পার্টির সম্মেলনকে সফল করার লক্ষ্যে ব্যাপক সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আলহাজ্ব মো. রুহুল আমিনকে আহবায়ক ও অ্যাড. মাঈন উদ্দিন মাইনুকে সদস্য সচিব করে কচুয়ার নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। যা আগামী ১২জুন থেকে কার্যকরী হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

ছবি ১ ঃ কচুয়ায় জাতীয় পার্টির প্রস্তুতি সভায় উপস্থিতির একাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার