1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হাজিগঞ্জ ব্যবসায়ী সমিতির নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এগিয়ে শরীফ মজুমদার কচুয়ায় জশনে জুলুছে ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপিত কচুয়ার কৃতি সন্তান মোহাম্মদ খোরশেদ আলমের পিএইচডি ডিগ্রী অর্জন কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগগত ইউএনও অমিত রায়ের মতবিনিময় সভা অমিত রায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান পে-স্কেল নিয়ে আসছে গেজেট দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জরুরি নির্দেশনা কচুয়ায় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার ছাপাখানা ও প্রকাশনা সংক্রান্ত আইনের সংশোধনের বিষয়ে আমি তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব :শেখ ফরিদ আহমেদ মানিক এমপি কচুয়ায় জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার সুযোগে সেমিনার
শিরোনাম

কচুয়ায় ৪টি বেসরকারি হাসপাতালকে সীলগালা করেছে ভ্রাম্যমান আদালত

  • আপডেট : শনিবার, ২৮ মে, ২০২২
  • ১১৮৩ বার পড়া হয়েছে

কচুয়ায় সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে বেসরকারি হসপিটাল পরিচালনার দায়ে ৪
প্রতিষ্ঠানকে সীলগালা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া সরকারি নীতিমালা
অনুসারে প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে
৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৮ মে শনিবার উপজেলা সহকারী কমিশনার
(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন উপজেলা
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন কুমার দাসকে সঙ্গে নিয়ে
এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা সহকারি কমিশনার (ভূমি) মো. ইবনে
আল জায়েদ বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী নিয়ম নীতি উপেক্ষা করে বেসরকারি
হাসপাতাল পরিচালনার অভিযোগে পৌরসভাধীন গুলবাহার শ্যামলী খান ম্যাটারনিটি
ক্লিনিক, কেয়ার ডিজিটাল হাসপাতাল, সান মেডিকেল সেন্টার ও সিটি
প্যাথ ফার্মেসী ডিজিটাল ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা করে
দেওয়া হয়েছে।
এছাড়া সরকারি নীতিমালা অনুসারে প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে
কচুয়া পল্লীবিদ্যুৎ সংলগ্ন কচুয়া সিটি হসপিটাল এন্ড জিডিটাল ডায়াগনস্টিক
সেন্টারকে ৩০ হাজার, সরকারি হাসপাতাল সংলগ্ন মহিউদ্দিন ডিজিটাল মেডিকেল
সেন্টারকে ১০ হাজার ও বিশ^রোডে অবস্থিত কচুয়া নিউলাইফ ডায়াগনস্টিক এন্ড
কনসালটেশন সেন্টারকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কচুয়া থানার
পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমান
আদালত পরিচালনা কার্যে সার্বিক সহযোগীতা প্রদান করেন।

ছবি ঃ কচুয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে সীলগালা করা ৪টি বেসরকারি হসপিটাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার