1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় সম্পত্তিগত বিরোধে মারধরের অভিযোগ, আহত ১: তিন কন্যার সম্পত্তির আকুতি শুধু পাঠ্য বই নির্ভর শিক্ষা নয় :শিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন কচুয়া ভ্রাম্যমান আদালতে ৮ ঔষধ ব্যবসায়ীর জরিমানা কচুয়ায় সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপি’র মত বিনিময়। কচুয়ায় সাচারে লাখো ভক্তের সমাগমে ভারতীয় উপমহাদেশের বৃহত্তম রথ যাত্রা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সবার শীর্ষে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষামন্ত্রী একক সিদ্ধান্তে পরীক্ষা বন্ধ করতে পারে না : নাজমুন নাহার বেবী কচুয়ায় সড়কের পাশের গাছ কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ কুমিল্লাস্থ কচুয়া সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কচুয়ায় আল রাজ্জাক চাইনিজ ও কমিউনিটি সেন্টারের উদ্বোধন
শিরোনাম

কচুয়ায় পনশাহী শানে মদিনা হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসার নতুন ভবনের কাজ উদ্বোধন

  • আপডেট : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৯০ বার পড়া হয়েছে
কচুয়া উপজেলার ১২নং আশরাফপুর ইউনিয়নের পনশাহী শানে মদিনা হাফেজিয়া ও এতিমখানা লিল্লাহ্ বোডিং এর ভিত্তি প্রস্তর ও নতুন ভবনের কাজ উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার জুমার নামাজের পরে মাদ্রাসা এতিমখানা লিল্লাহ্ বোডিং এর ভিত্তি প্রস্তর প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, কচুয়া উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ।
এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
 ১২নং আশরাফপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান রেজাউল মাওলা হেলালের সভাপতিত্বে হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসার পরিচালনা পর্ষদের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোস্তফা কামালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শিশির, মাদ্রাসার পরিচালনা কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য হুমায়ুন কবির হাবিব, জহিরুল ইসলাম মজুমদার, জাহাঙ্গীর আলম লিটন,সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সমাজসেবক আনোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আকিল হোসেন বাপ্পীসহ হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার পরিচালনা পর্ষদের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 মাদ্রাসার নতুন ভবনের কাজের জন্য ৫লক্ষ টাকা অনুদান দেয়ার জন্য প্রতিশ্রুতি দেন লন্ডন প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক ও অত্র মাদ্রাসা পরিচালনা সভাপতি মোঃ নাসির উদ্দীন, সহযোগিতা করেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট শিল্পপতি মোশাররফ হোসাইন, সমাজসেবক আইয়ুব আলী খান,হাছান আলী (আমেরিকা) কাউসার মিয়া ইসমাইল (সুইজারল্যান্ড). সাইফুল ইসলাম (ইটালী), আফরোজা (আমেরিকা) ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মিজানুর রহমানসহ আরো অনেকে সার্বিক সহযোগিতা করেন।
উক্ত মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় ও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় এবং অত্র মাদ্রাসার উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পনশাহী জামে মসজিদের খতিব মাওলানা মোঃ তাজুল ইসলাম আল কাদেরী।
কচুয়াঃ কচুয়ায় পনশাহী শানে মদিনা হাফেজিয়া ও এতিমখানা লিল্লাহ্ বোডিং নতুন ভবনের উদ্বোধনের কাজ উদ্বোধন করছেন অতিথিবৃন্দ।
নিজস্বসংবাদদাতা ইসমাইল হোসেন বিপ্লব

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার