1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় জাপান প্রবাসী ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের সম্পত্তির বিরোধ নিস্পত্তি কচুয়ার পশ্চিম সহদেবপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান পাঠান কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক কচুয়ায় ভ্রাম্যমান আদালতে ৮ ব্যবসায়ীকে ৩৬ হাজার টাকা জরিমানা কচুয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইমাম হাসান কচুয়ার কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ কচুয়ায় বৃদ্ধ পিতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ কচুয়ায় ভ্রাম্যমান আদালতে ৫ ব্যবসায়ীর ৫৫ হাজার টাকা জরিমানা এক উপজেলার সব ইউনিয়নের ভোট একসাথে হবে: নির্বাচন কমিশন সচিব
শিরোনাম

কচুয়ায় ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের ৩ শিক্ষার্থীর করোনা পজেটিভ শনাক্ত

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৪৩ বার পড়া হয়েছে
ফাইল ছবি: ড. মনসুরউদ্দীন মহিলা কলেজ।

কচুয়া উপজেলার ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের তিন শিক্ষার্থীর করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। শিক্ষার্থীরা হচ্ছে, দ্বাদশ শ্রেণির ২০২১ সালের পরীক্ষার্থী আকলিমা আক্তার,একাদশ শ্রেণির শিক্ষার্থী জান্নাত আক্তার ও ফাতেমা আক্তার নিশি । ২২ সেপ্টেম্বর বুধবার ৩ শিক্ষার্থীর করোনা পজেটিভ শনাক্ত হওয়ার পর অভিভাাবক ডেকে তাদেরকে বাড়িতে হোম আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে।
এব্যাপারে ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম জানান, সরকারি নির্দেশনা মেনে আমরা প্রতিদিন শিক্ষার্থীদের তাপমাত্রা মেপে কলেজে ক্যাম্পাসে প্রবেশ করাচ্ছি। কারো তাপমাত্রা একটু বেশি হলেই ওই শিক্ষার্থীর করোনা পরীক্ষার ব্যবস্থা নিচ্ছি। তিন শিক্ষার্থীর দ্বাদশ শ্রেণির আকলিমা যে শাখায় পড়ত সে ক্লাশের একটি শাখা ও মানবিক বিভাগে অধ্যয়নরত জান্নাত আরা ও ফাতেমা আক্তার যে শাখায় পড়ত সেই শাখাসহ মোট দুটি শাখা ১৫ দিনের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে শ্রেণিকক্ষে পাঠদান পরিচালনা করা হচ্ছে। কলেজ ছাত্রী নিবাসে উঠতে ইচ্ছুক এমন ৪০ জন শিক্ষার্থীর করোনা পরীক্ষা করা হয়েছে। তন্মধ্যে বুধবার ৩ শিক্ষার্থীর করোনা রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। এ ব্যাপারে অভিভাবক ও শিক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার জন্য বলা হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার আমরা সর্বোচ্চ সচেতনা রক্ষা করে পাঠদান কার্যক্রম চালু রেখেছি।
প্রসংগত: কচুয়ায় সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত ২৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। জানুয়ারী মাসে ২,ফেব্রুয়ারী ৮,মার্চ ৭,এপ্রিল ৪৩,মে ১০ ,জুন,১১,জুলাই ১৯৮,আগস্ট ৩৫৯ ,সেপ্টেম্বর ২৬সহ সর্বমোট ৭৪৬জনের করোনা পজেটিভ শনাক্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার