কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগগত ইউএনও’র মতবিনিময় সভা
কচুয়ায় নবাগত ইউএনও অমিত রায় প্রেস ক্লাবের
সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। ২৫ আগস্ট মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে কচুয়ায় প্রিন্টিং ও ইলেকট্রনিক মিডিয়া কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় তিনি বলেন, সাংবাদিকদের নিরপেক্ষ সংবাদ পরিবেশন প্রশাসনের কাজকে গতিশীল করে তুলে। সরকারের গৃহীত উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূল পর্যায় বাস্তবায়ন করতে প্রশাসন কাজ করে। আমাদের কাজের কোন অসামঞ্জসতা পরিলক্ষিত হলে তা প্রশাসনকে অবহিত করলে সে অনুযায়ী ব্যবস্থা না হবে। আপনাদের লেখনীর মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে আরো গতিশীল হবে।
সহকারি কমিশনার ভূমি মো: আবু নাছির বলেন, সাংবাদিকদের ঐক্য আপনাদের পেশাগত দায়িত্ব পালনে সহায়ক হবে। আপনাদের লেখনীর মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরবেন।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি মো: আবু নাছির, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল ইসলাম।
সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, আবুল হোসেন, আলমগীর তালুকদার, কচুয়া কন্ঠের সম্পাদক হাবিব উল্লাহ হাবিব,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: এমদাদ উল্লাহ, সহ-সভাপতি জহির প্রধান, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব সুমন, সুজন পোদ্দার,যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক প্রধান, সদস্য মাসুদ রানা, শাহদাত হোসেন মুন্সি,শাহ এমরান খান প্রমুখ।
এসময় প্রেসক্লাবের সদস্য ইসমাইল হোসেন বিপ্লব,নাছির উদ্দিন, ওমর ফারুক সায়েম,মো: রাছেল,বিল্লাল মাসুম,রাজিব সরকার, ইমতিয়াজ আহমেদ রাব্বি, সঞ্জীব ভৌমিক অপু,আবু সাইদ, মো: রায়হান, শান্ত ধর মেহেদী হাসান, ফখরুল ইসলাম, আমির হোসেন সহ বিভিন্ন প্রিন্টিং ও ইলেকট্রনিক মিডিয়া কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে নবাগত ইউএনও অমিত রায়কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
Leave a Reply