কচুয়ায় কৃষকের মাঝে সার, বীজ ও কৃষিযন্ত্রপাতি বিতররণ উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা:
কচুয়ায় কৃষি প্রনোদনা বিনামূল্যে উন্নত ফলনশীল আমন ধানের বীজ, সার ও কৃষি যন্ত্রপাতি বিতরণ উদ্বোধন করা হয়েছে।শুক্রবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে একহাজার তিনশত কৃষকের মাঝে উন্নত ফলনশীল ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী।
উদ্বোধনকালে তিনি বলেন বর্তমান সরকারের কৃষি প্রণোদনা বাংলাদেশকে কৃষিতে সমৃদ্ধশালী করতে সহায়তা করবে।প্রকৃত কৃষকগন সার, বীজ, কৃষি যন্ত্রপাতি সঠিক ব্যবহারের মাধ্যমে কচুয়ার কৃষি খাত আরও এগিয়ে যাবে।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান রাসলের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তপু আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন,উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ , কচুয়া উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মৃধা, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত,সাধারণ সম্পাদক হাবিব উন নবী সুমন,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সম্রাট রইস উদ্দিন, উপজেলা কৃষি সমন্বয়ক মিজান মোল্লা, কৃষকদল নেতা মহসিন আহমেদ সহ উপকারভোগীগন উপস্থিত ছিলেন। সার ও বীজ বিতরণ উদ্বোধন শেষে প্রধান অতিথি নাজমুন নাহার বেবি কৃষির আধুনিক যন্ত্রপাতি পরিদর্শন করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তপু আহমেদ জানান ,কৃষি প্রণোদনার অংশ হিসেবে ১৩০০ কৃষকের মাঝে উচ্চ ফলনশীল আমন ধানের বীজ ও ডিএপি এমওপি সার বিতরন করা হবে।
কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কচুয়ার কৃষকগনকে ধান কাটার রিপার ৯টি, ভুট্টা মাড়াই যন্ত্র ৬ টি, ফুড পাম্প ১১টি,স্যালো পাম্প ১১টি,হ্যান্ড স্প্রেয়ার ২৮ টি ও ১১ টি ধান মাড়ার যন্ত্র দেয়া হবে।
Leave a Reply