1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় নবমুসলিম গৃহবধুকে স্বামীর অবর্তমানে ডিভোর্সে অভিযোগ অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার কচুয়ায় দাখিলের টেস্ট পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কচুয়ায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যু কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বৈদ্যুতিক বাতি বিতরণ কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক জাকির হোসেন কচুয়ার দারাশাহী তুলপাইয়ে ৩শত বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী হযরত দারাশাহ (রহ.) মসজিদ ও মাজার কচুয়ার চৌমুহনী ডি এস আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের সংকট কচুয়ার দক্ষিন ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক কাজী জাকির হোসেন
শিরোনাম

শিক্ষার মান উন্নয়নে কচুয়ার মেঘদাইর ফাযিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ।

  • আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৩১৫ বার পড়া হয়েছে
কচুয়ার মেঘদাইর মাদ্রাসার অভিভাবক সমাবেশে বক্তব্য রাখছেন অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার।

শিক্ষার মান উন্নয়নে কচুয়ার মেঘদাইর ফাযিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ।
কচুয়ার মেঘদাইর তাহেরিয়া ফাযিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২১ মে) শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রীর শিক্ষা সমন্বয়ক অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার। তিনি বলেন, আগামীতে যুগোপযোগী শিক্ষা প্রদানের জন্য মাদ্রাসা শিক্ষায় ব্যাপক পরিবর্তন আসছে।প্রযুক্তি নির্ভর শিক্ষা অর্জনের মাধ্যমে মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত করতে বর্তমান সরকার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে।

কচুয়ার মেঘদাইর মাদ্রাসার অভিভাবক সমাবেশে বক্তব্য রাখছেন অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার।

মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো.মোস্তফা কামালের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক বুলবুল আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো.ফজলুল হক, প্রতিষ্ঠানের সহ-সভাপতি দারাশাহী তুলপাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি শামসুল আলম, আলী আশরাফ মুন্সী।
আরো বক্তব্য রাখেন মাদ্রাসার প্রভাষক সাখাওয়াত হোসেন, মেঘদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র বাইন, ইউনিয়ন বিএনপি’র সভাপতি( ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির তালুকদার লিটন,
অভিভাবক জাকির হোসেন।
পালাখাল রুস্তম আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফজলুল হক বলেন, শিক্ষকগণ জাতিকে পরিবর্তন করতে অগ্রণী ভূমিকা রাখবে। দেশকে এগিয়ে নেবে শিক্ষার্থীরা।পরিবর্তনশীল পরিস্থিতিতে নিজেদের অস্তিত্বের জন্য শিক্ষার কোন বিকল্প নেই।
এসময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।একই দিনে সমন্বয়কারী অধ্যাপক আবদুলাদিম মজুমদার মেঘদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় সবাই অংশগ্রহণ করে। ডেস্ক রিপোর্ট চেতনা টিভি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার