1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় আদম বেপারী নাছির উল্লাহ’র খপ্পরে পড়ে নিঃস্ব এক পরিবার কচুয়ায় ব্যাপক আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত কচুয়া উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী মোহাম্মদ বশির মজুমদার কচুয়ায় গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার কচুয়ায় প্রবাসীর বিরুদ্ধে স্ত্রী-সন্তানদের ভরণপোষণ, নির্যাতনের অভিযোগ, গ্রামবাসীর ঝাড়ু মিছিল ও বিক্ষোভ কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোহাম্মদ উল্লাহর প্রার্থিতা ঘোষণা ও গণসংযোগ কচুয়ায় প্রবাসী মুসার বিরুদ্ধে স্ত্রী-সন্তানদের ভরণপোষণ না দেওয়ার অভিযোগ কচুয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হেলাল গ্রেপ্তার কচুয়া-কাশিমপুর সড়কের সিএনজি মালিক সমিতির সাধারণ সভা ও কমিটি গঠন কচুয়ায় সাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার অভিভাবক সমাবেশ
শিরোনাম

কচুয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ১০

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩৩ বার পড়া হয়েছে

কচুয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ১০
নিজস্ব সংবাদদাতা ⥮
কচুয়া-সাচার-গৌরিপুর আঞ্চলিক সড়কের পালাখাল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আল আরাফা পরিবহনের একটি বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রাক চালকসহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে দিকে হাজিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা আল আরাফা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পালাখাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের চিৎকারে পাশের লোকজন ছুটে আসে।
যাত্রীদের অভিযোগ, দুর্ঘটনার সময় বাসের চালক মোবাইল ফোনে কথা বলছিল।বাস চালকের অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটে বলে তারা দাবি করেন। এ ঘটনায় বাসে থাকা অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হন।
এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে জানান, আল আরাফা পরিবহনের বাসগুলো এ সড়কে একাধিকবার দুর্ঘটনা ঘটিয়েছে । তাই দ্রুত এই সড়কে আল আরাফা পরিবহনের চলাচল বন্ধ করার দাবি জানান তারা।
সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রায় এক ঘণ্টা সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যগন উদ্ধার প্রক্রিয়া চালিয়ে সড়কে চলাচল স্বাভাবিক করে।
ছবি : কচুয়া – গৌরীপুর সড়কের পালাখাল এলাকায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ট্রাক

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার