1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শুধু পাঠ্য বই নির্ভর শিক্ষা নয় :শিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন কচুয়া ভ্রাম্যমান আদালতে ৮ ঔষধ ব্যবসায়ীর জরিমানা কচুয়ায় সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপি’র মত বিনিময়। কচুয়ায় সাচারে লাখো ভক্তের সমাগমে ভারতীয় উপমহাদেশের বৃহত্তম রথ যাত্রা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সবার শীর্ষে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষামন্ত্রী একক সিদ্ধান্তে পরীক্ষা বন্ধ করতে পারে না : নাজমুন নাহার বেবী কচুয়ায় সড়কের পাশের গাছ কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ কুমিল্লাস্থ কচুয়া সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কচুয়ায় আল রাজ্জাক চাইনিজ ও কমিউনিটি সেন্টারের উদ্বোধন চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা
শিরোনাম

কচুয়ায় গোহট উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

  • আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৬০ বার পড়া হয়েছে
ছবি: কচুয়ায় গোহট উত্তর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে শেখ হাসিনার দোসর আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল।

কচুয়ায় গোহট উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
বিশেষ প্রতিনিধি ॥
কচুয়া উপজেলার ১০ নং গোহট উত্তর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ ফেব্রুয়রী শনিবার বিকেলে পালগিরি উত্তরপাড়া মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ শেষে পালগিরি স্টেশন মাজার সংলগ্ন সমাবেশে মিলিত হয়। উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি কাউসার হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শরিফ উদ্দিন মিঞা (শরফুদ্দিন)। সমাবেশে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির একাংশের সভাপতি মো.শাহ আলম পাটওয়ারী,সিনিয়র সহ-সভাপতি সেরাজুল হক মেম্বার,সাধারন সম্পাদক আবু আব্দুল্লাহ নয়ন, ইউনিয়ন যুব দলের সভাপতি আতিকুর রহমান বাবুল,সাংগঠনিক সম্পাদক মো.কবির হোসেন,বিএনপি নেতা আকতার হোসেন,মো.জালাল হোসেন,উপজেলা ছাত্রদলের যুগ্ম-সাধারন সম্পাদক ইঞ্জি.রইস উদ্দিন স¤্রাটসহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন।
বিক্ষোভ মিছিল শেষ সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, বিগত ১৭ বছর স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জুলুম, নির্যাতন, হত্যা ও ধর্ষণসহ নানা ধরণের সন্ত্রাসী কর্মকা- করেছে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ ও তার দোসররা নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে। ছাত্র-জনতা হত্যার দায়ে স্বৈরাচারী শেখ হাসিনা ও তাদের দোসরদের দেশে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা অন্তর্র্বতীকালীন সরকারকে নিশ্চিত করতে হবে।
তারা আরো বলেন, আওয়ামী সন্ত্রাসীরা রাতের অন্ধকারে পালগিরী এলাকায় মিটিং করে দেশে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য যারা অপতৎপরতা চালাচ্ছে, এদেরকে কাউকে আর ছাড় দেওয়া হবে না। হাসিনার আওয়মী লীগ যেখানে অপতৎপরতা চালাবে,আমরা বিএনপি ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার